Homeশীর্ষ সংবাদকামালবাজারে প্রবীণ মুরব্বি হাজী আব্দুল কুদ্দুস এর ইন্তেকাল ...

কামালবাজারে প্রবীণ মুরব্বি হাজী আব্দুল কুদ্দুস এর ইন্তেকাল কাল সকাল সাড়ে ১০ টায় জানাজা

Kuddusদক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের পুরানগাঁও মোল্লাবাড়ি নিবাসী এলাকার প্রবীণ মুরব্বি শিক্ষানুরাগী হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, হাসিমী প্রাথমিক বৃত্তি পরীক্ষার উপদেষ্টা হাজী আব্দুল কুদ্দুস আজ ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১.৩০ সময় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কামালবাজারস্থ হাসিমী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জনাব আব্দুল কুদ্দুছ জীবনদশায় অত্যন্ত বিনয়ী, সদালাপী, সজ্জন ছিলেন। এলাকার শিক্ষা ও উন্নয়নে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে এক মেয়ে, নাতি নাতনি রেখে যান।

বাসিয়া পরিবারের শোক
কামালবাজারের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল কুদ্দুছের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি বিভিন্ন সময় বাসিয়া পত্রিকা প্রকাশনায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। তার মৃত্যুতে এলাকা একজন নিরেট শিক্ষানুরাগী ও আমরা একজন পরামর্শক হারালো। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments