সর্বশেষ

ভারতের যেখানে খুশি ফোন করুন মাত্র ১৯ পয়সার বিনিময়

002সব সময় নিজের কাছের মানুষকে সামনে চাইলেই তো আর সামনে পাওয়া যায় না। কিন্তু তার সঙ্গে কথা বলতে তো খুবই ইচ্ছে করে। কি আর করা যাবে তার সঙ্গে তখন ফোনেই কথা বলতে হয়। কিন্তু ফোনের বিলের দিকে তাকিয়ে আর বেশি কথা বলাই হয় না। তাই তাদের জন্য একটা সুখবর। নিজের অ্যানড্রয়েড মোবাইলে ডাউনলোড করে নিন ‘রিঙ্গো অ্যাপ’টিকে, আর মনের যত কথা বলে ফেলুন নিজের প্রিয়জনের সঙ্গে। প্রিয়জন পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সেখানেই অনায়াসেই ফোন করুন এই অ্যাপের মাধ্যমে।

মাত্র ১৯ পয়সার বিনিময়ে ভারতের যেখানে খুশি যেই কানেকশনে খুশি ফোন করা যাবে। ভারত থেকে ইউএস-এ মিনিটে ৭৫ পয়সায়, বাংলাদেশে মিনিটে ১.৬২ টাকায় এবং ইউএই-তে মিনিটে ৮.৬৯ টাকায় ফোন করুন এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও দিনের প্রথম কলটি করুন একেবারে বিনামূল্যে। ইন্টারনেট ছাড়াই কাজ করবে এই অ্যাপটি। কেবলমাত্র একবার ডাউনলোড করে নিলেই হল। আর কোনও ইন্টারনেট কানেকশনের দরকার পরবে না। ধরুন যাকে আপনি ফোন করবেন বলে ভাবছেন, তার ফোনে যদি এই অ্যাপ ইন্সটল করা নাও থাকে তাহলেও তাকে এই অ্যাপের মাধ্যমে অনায়াসেই ফোন করতে পারবেন। আপনি যাকে ফোন করবেন বলে ভাবছেন তার নম্বর ডায়াল করলে প্রথমে কলটি রিঙ্গোর কাছে যাবে। এরপর রিঙ্গো মারফত কলটি পৌঁছে যাবে আপনার প্রিয়জনের কাছে। তবে আর কি দেরি কিসের আজই ডাউনলোড করে নিন অ্যাপটি। আর নিজের যত কথা সব বলে ফেলুন প্রিয়জনের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button