Homeশীর্ষ সংবাদদূত সম্মেলনে যোগ দেবেন আজ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দূত সম্মেলনে যোগ দেবেন আজ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে গতকাল শুক্রবার বিকেলে লন্ডন পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
একইসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, ডিপ্লোমেটিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ফ্লাইটটির লন্ডন স্থানীয় সময় আজ বিকেল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’ এ ধরনের সম্মেলন এটিই প্রথম।
প্রেস সচিব জানান, লন্ডনের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিবেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশী ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments