By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পুনরায় গাজা সহিংসতা শুরু : জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

পুনরায় গাজা সহিংসতা শুরু : জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

Last updated: August 9, 2014 11:44 am
12 years ago
3 Min Read
SHARE

9-02তিনদিনের অস্ত্রবিরতির পর ফিলিস্তিনের গাজায় পুনরায় সহিংসতা শুরু হওয়ায় ইসরাইল এবং হামাসকে নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, পুনরায় পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষ অসহনীয় হয়ে পড়েছে। তারা আরো হুমকির মধ্যে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষ দ্রুত একটি সমাধানের উপায় খুঁজে বের করবে। যাতে মানবতার বিষয়টি অগ্রাধিকার পায়।

মুন উভয় পক্ষকে মিশরের কায়রোতে শান্তি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, উভয় পক্ষেরই উচিত, একটি স্থায়ী যুদ্ধ বিরতির দিকে এগিয়ে যাওয়া। হামাসের পুনরায় রকেট নিক্ষেপের সিদ্ধান্ত শুধু ইসরায়েলি নাগরিকদের নয়, বরং গাজার মানুষদেরকেও চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

আর্নেস্ট আরো বলেন, এভাবে হামলা করে হামাস ফিলিস্তিনিদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাই যুক্তরাষ্ট্র আশাবাদী উভয় পক্ষই চুক্তির মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধ বিরতিতে সম্মত হবে।

এদিকে, ইসরাইল দাবি করেছে, বিরতির পরে পুনরায় হামাস রকেট লাঞ্চার নিক্ষেপ করেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরাইলি ভুখণ্ডে ৪০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর জবাব দিতেই নতুন করে হামলা শুরু করেছে তেলআবিব।

ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুস্তফা বারঘৌটি বলেন, শুক্রবারের রকেট হামলা হামাস নয়, অন্য কেউ করেছে।

বারঘৌটি আরো বলেন, গাজার একটি মসজিদে ইসরাইল মিশাইল হামলা চালায়। এতে ১০ বছরের এক শিশু নিহত হয়। এছাড়া রাফায় ইসলামিক জিহাদের একজন নিহত হয়।

অপরদিকে, হামাস তাদের হাতে বন্দি ইসরাইলি সেনা গিলাড শালিটকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজা থেকে অবরোধ তুলে নেওয়া এবং ১০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

- Advertisement -
Ad image

হামাসও গাজা বেসামরিকীকরণের ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর এসব কারণেই শান্তি আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না বলে জানা গেছে।

মিশর উভয় পক্ষকে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে দীর্ঘমেয়াদি যুদ্ধ বিরতিতে অসম্মতি জানিয়ে হামাস বলেছে, ইসরাইল দাবি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হামাস। আর রকেট হামলার বিষয়ে আশানুরুপ কোনো সমাধান না হওয়ায় সমঝোতা বৈঠক ত্যাগ করেছে ইসরাইলি প্রতিনিধি দল।

এসব কারণে মিশরীয় মধ্যস্থতাকারীর সঙ্গে শুক্রবার উভয় পক্ষের বৈঠকে কোনো সমাধান পাওয়া যায়নি।

- Advertisement -
Ad image

উল্লেখ্য, শুক্রবারের হামলায় গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও দু’জন ইসরাইলি আহত হয়েছে। এর আগে গত ৮ জুলাই শুরু হওয়া ইসরাইলি নৃশংসতায় এ পর্যন্ত ১৯০০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশই শিশু। অন্যদিকে ইসরাইলের ৩ জন সাধারণ নাগরিক ও ৬৪ জন সেনা নিহত হয়। এমন পরিস্থিতির মধ্যে গত ৫ আগস্ট মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধ বিরতি শুরু হয়।

সূত্র: বিবিসি

You Might Also Like

ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে ফের বিভক্তি
সাবরেজিষ্ট্রারের বিদায় সংবর্ধনা দায়িত্বশীল কর্মই কাঙ্খিত গন্তব্যে পৌছে দেয় ——-জেলা রেজিষ্ট্রার
গাজায় যুদ্ধবিরতি কার্যকর
জাতীয় সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে এগোতে হবে, সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রী
শাহজালালের ওরশে গরু দিলেন প্রধানমন্ত্রী
Previous Article ষষ্ঠ দিনে গড়ালো উদ্ধার তৎপরতা
Next Article ডিসেম্বরে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

5 years ago

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু

5 years ago

বৃষ্টিতে ভেজে শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করলেন মুসল্লিরা

11 years ago

চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক সিলেটে আগমন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?