Homeশীর্ষ সংবাদশাহজালালের ওরশে গরু দিলেন প্রধানমন্ত্রী

শাহজালালের ওরশে গরু দিলেন প্রধানমন্ত্রী

114উপমহাদেশের প্রখ্যাত ওলি হজরত শাহজালাল (রহ.) এর ৬৯৬তম বার্ষিক ওরশ মোবারক শুরু হয়েছে। ওরশের প্রথম দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে একটি গরু ও গিলাফ দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ মাজার কর্তৃপক্ষের হাতে গিলাফ তুলে দেন। এ সময় মহানগরীর অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এরপর জুমার আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের নেতৃত্বে ওরশে একটি গরু দেওয়া হয়েছে। এ সময়ও জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments