By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: গায়ের রঙ কালো বলেই প্রাণ দিতে হলো শিক্ষিকা সুমিকে!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

গায়ের রঙ কালো বলেই প্রাণ দিতে হলো শিক্ষিকা সুমিকে!

Last updated: September 5, 2015 5:46 pm
11 years ago
5 Min Read
SHARE

0011ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন শাম্মী আক্তার সুমি (৩০)। প্রথম শ্রেণিতে মাস্টার্স পাস করেন। ছিলেন নাট্যকর্মীও। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েই ব্যস্ত হয়ে পড়েন কর্মজীবনে। অংকন শেখানোর পাশাপাশি সুমি একটি ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন। তবে স্বামীর কথায় সেই ব্যবসা গুটিয়ে যোগ দেন শিক্ষকতায়। চাকরি নেন মিরপুরের মনিপুর স্কুলের অংকন শিক্ষিকা হিসেবে। ভালবেসে বিয়ে করেছিলেন সহপাঠী হাবিবুর রহমান সুমনকে (৩০)। তাকে নিয়ে সুখের সংসার শুরু করেছিলেন প্রাণবন্ত মেয়ে সুমি।

তবে সেই স্বপ্নের সংসারেই প্রাণ দিতে হলো তাকে! অপরাধ ছিল একটাই- সুমির গায়ের রঙ কালো। স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই সুমিকে শোনাতো সেই কথা। গলাটিপে হত্যা করে তার মা হওয়ার স্বপ্নকে। একে একে চারবার সুমির গর্ভের সন্তান নষ্ট করেছিল পাষণ্ড স্বামী। জড়িয়ে পড়ে আরেক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে। শেষ পর্যন্ত সুমিকে ছেড়ে যাওয়ার ঘোষণাই দেয় স্বামী সুমন। এই মানসিক অত্যাচার থেকে বাঁচতে শেষে নিজেই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সুমি।

রাজধানীর মিরপুরে মনিরপুর স্কুলের শিক্ষিকা সুমির রহস্যঘেরা মৃত্যুর ঘটনা নিয়ে অনুসন্ধান করে এমন তথ্য পাওয়া গেছে। সুমির ফেসবুক অ্যাকাউন্ট এবং ডায়েরিতে মিলেছে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অনেক আলামত। গত ৫ জুলাই মনিপুরের ভাড়া বাসা থেকে সুমির লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সুমির বড় বোন সেলিনা বেগম মিরপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুমনের বিরুদ্ধে মামলা করেন। ১৫ জুলাই সুমনকে দাউদকান্দি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে গত দুই মাসেও শেষ হয়নি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তকাজ। এখনো পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্ট।

সুমির স্বজনরা অভিযোগ করছেন, সুমন ও তার পরিবারের লোকজনের মানসিক নির্যাতনে সুমি আত্মহত্যা করতে বাধ্য হন। তার এই মৃত্যুর জন্য সুমন স্পষ্টতই দায়ী। তবে আইনজীবীর ছেলে সুমনকে রক্ষা করতে এখন একটি মহল উঠে-পড়ে লেগেছে। আত্মহত্যায় প্ররোচনার অনেক আলামত থাকলেও তদন্তকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘মামলাটির তদন্ত চলছে। আমরা আসামি গ্রেপ্তার করেছি। তবে এখনো ময়নাতদন্তের রিপোর্ট পাইনি।’

- Advertisement -
Ad image

তিনি বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার তেমন কোনো আলামত আমরা পাইনি। তবে বাসার প্রধান ফটক বাইরে থেকে বন্ধ ছিল।’ সুমির বড় ভাই সোবহান বাচ্চু বলেন, ‘সুমনের সঙ্গে সুমির অশান্তি শুরুর বিষয়টি সুমনের পরিবারও খুব ভালভাবেই জানতেন। এক বন্ধুর সঙ্গে ফেসবুক চ্যাটিংয়ে এ নিয়ে সুমির দীর্ঘ আলোচনার স্ক্রিন শটও আছে। সুমনের পরকীয়ার তথ্যও আছে। সুমনের মা সুমির বোন সুখির কাছে ঘটনার দিনও বলেছেন, সুমি তাকে বলেছে ‘আমি তাহলে আপনাদের ছেড়ে চলেই যাই। আমাকে বরিশাল পৌঁছে দিয়েন।’

বাচ্চু আরো বলেন, ‘সুমিকে চার বার গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করা হয়। এ ছাড়া সুমনের টিনটিন নামে একজন নারীর সঙ্গে পরকীয়ার বিষয়টি নিয়ে প্রচণ্ড বিমর্ষ থাকতো সুমি। এ নিয়ে বন্ধুদের কাছে অনেক আক্ষেপ করেছে।’ তিনি বলেন, সুমন ও তার স্বজনরা বলত- সুমনের বেবি প্রয়োজন হলে ফর্সা ও স্বাস্থ্যবান বেবি দত্তক নেবে। সুমির গর্ভের সম্ভাব্য কালো ও রোগা বেবি তাদের দরকার নেই। তবে সুমনের বাবা আইনজীবী আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুমিকে কালো বলা বা তার গর্ভের সন্তান নষ্ট করা, এসব কিছুই আমরা করিনি। আর সুমনের কোন পরকীয়া সম্পর্ক নেই। সুমি অনেক জেদি মেয়ে ছিল। সেই ধরনের কোনো জেদ থেকেই আত্মহত্যা করে থাকতে পারে।’

এদিকে সুমির ফেসবুক ও ডায়েরিতে অনেক মর্মস্পর্শী আলামত পাওয়া গেছে। ফারহানা নাসরিন স্বাতী নামের একজনের সঙ্গে চ্যাটিং স্ক্রিনশটে সুমি লিখেছেন, ‘তোর ভাইয়ের প্রেম হয়েছে টিনটিন নামের এক মেয়ের সাথে…এটা নিয়ে ঝামেলা।’ গত বছরের ২১ জুলাইয়ের ওই চ্যাটিংয়ে দেখা গেছে, সুমি আরও লিখেছেন, ‘গত দুই মাস ধরে আমাদের প্রবলেম চলছে, কাল ওই মেয়ের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায়, ডিনার করে বাড়ি আসেনি, ফোনও বন্ধ রাখছে।’

গত ৩০ মার্চ একই ব্যক্তির সঙ্গে চ্যাটিংয়ে সুমি এও লিখেছেন, ‘আমি বোধহয় আর পারব না তোর ভাইয়ের সঙ্গে থাকতে, সেও থাকতে চায় না’। নোটবুকে সুমি লিখেছেন, ‘…আমি নিজেকে এক জড়বস্তুর স্থানে নিয়ে এসেছি সুমনের জীবনে। আমি প্রবলেম ছাড়া আর কিছুই ছিলাম না ওর জীবনে এটা এতদিনে বুঝতে পারলাম। কষ্টে বুকটা ভেঙ্গে ভেতরে ঢুকে যাচ্ছে…।’ মা হওয়ার তীব্র ইচ্ছার কথা প্রকাশ করে লিখেছেন, ‘মা হতে চাই আমি…কি হাস্যকর এইসব ভাবি আমি…আমার যে কখনো মা হওয়া হবে না…’। লেখায় সুমি তার ইচ্ছার বিরুদ্ধে বহুবার এমআর করানোর ফলে বন্ধ্যাত্বের আশঙ্কাও প্রকাশ করেছেন।

স্বজনরা জানান, চার বছর আগে ২০১১ সালে তাদের সুমি ও সুমনের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনার আগেই কোচিং সেন্টারে ক্লাস করার সময় থেকে ২০০৩ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমির বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। আর সুমনের বাড়ি কুমিল্লার দাউদকান্দির পূজারভাঙ্গায়। দুই ভাই এক বোনের মধ্যে সুমন বড়। ছোট ভাই সুজন ইঞ্জিনিয়ার হিসেবে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কমর্রত। আর বোন মুনিরা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিক। ৩ ভাই ৪ বোনের মধ্যে সুমি সবার ছোট। সুমি চারুকলা থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স এবং সুমন অনার্স পাস করেন। সুমি লেখাপড়া শেষে রাজধানীর নাখালপাড়া

- Advertisement -
Ad image

You Might Also Like

ঘরে বসেই জানা যাবে চিঠির গন্তব্য : তারানা
রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় এরশাদের দাফন সম্পন্ন
সিলেট কারামুক্ত হতে পারলেন না শাহরিয়ার, কারাফটকে ফের গ্রেফতার
নভেম্বর থেকে আবার ইউপি নির্বাচন শুরু
জাফলংয়ে অন্তরের পর এবার সোহাগের লাশ উদ্ধার
Previous Article গোলাম হোসেনের পরিবারে উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন
Next Article শাহজালালের ওরশে গরু দিলেন প্রধানমন্ত্রী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

9 years ago

রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা এখনো সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান

12 years ago

জয়বাংলা পরিষদের সাহিত্য আসর অনুষ্টিত

10 years ago

আসমা মতিন ।। প্রজাপতির স্বপ্ন

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?