By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু

Editor
Last updated: July 6, 2021 8:38 am
Editor
5 years ago
Share
SHARE

 সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে প্রথমবারের মত ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। গত ১ জুলাই মারা যান ৭ জন; যা চলতি মাসে সিলেটে সর্বোচ্চ মৃত্যু ছিল। এবার আবারও রেকর্ড ৮ জনের মৃত্যু হলো সিলেটে।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে সিলেট জেলার ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

এনিয়ে সিলেটে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯১ জন। করোনায় মৃতদের মধ্যে ৩৯৯ জন-ই সিলেট জেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় সিলেট করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। সোমবার সিলেটে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন (রোববার) শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৩২ শতাংশ। সেদিন মৌলভীবাজার জেলায় শনাক্তের হার শতভাগ হলেও গত ২৪ ঘন্টায় তা ৩৬ দশমিক ৯৭ শতাংশে নেমে এসেছে। এছাড়া হবিগঞ্জে শনাক্তের হার ৪৫ শতাংশ, সিলেটে ৩১ দশমিক ২৮ শতাংশ ও সুনামগঞ্জে ২৪ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ২৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১১৭ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন ও মৌলভীবাজারে ৬১ জন রয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ৪২৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৩৯৬ জন নগরীর বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি আছেন।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ৯৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮৬ জন।

সূত্র : সমকাল

You Might Also Like

শ্রদ্ধা আর ভালবাসায় আ ন ম শফিকুল হককে বিদায় জানালেন বিশ্বনাথবাসী
বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী মোহাম্মদ মনির হোসেন এর সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ।
সিলেট মোবাইল পাঠাগারে আলোচনা সভা নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে সাহিত্যকর্মীদেরকে ভূমিকা রাখতে হবে
অপারেশন হিলসাইড’ : পালিয়ে গেছেন এক ‘জঙ্গি’, যেভাবে গড়া হয় আস্তানা
রমজানের আগে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার
Share This Article
Facebook Email Print
Previous Article সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত
Next Article বাবার বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন মেয়ে ইরা
about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?