Homeশীর্ষ সংবাদশ্রদ্ধা আর ভালবাসায় আ ন ম শফিকুল হককে বিদায় জানালেন বিশ্বনাথবাসী

শ্রদ্ধা আর ভালবাসায় আ ন ম শফিকুল হককে বিদায় জানালেন বিশ্বনাথবাসী

গভীর শ্রদ্ধা আর ভালবাসায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক শিক্ষক-সাংবাদিক বর্ষীয়ান রাজনীতিবীদ আ ন ম শফিকুল হক’কে বিদায় জানিয়েছেন বিশ্বনাথ উপজেলাবাসী। বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাযার নামাজে মানুষের ঢল নামে। আর প্রিয় মানুষটিকে বিদায় জানাতে বৃষ্টিতে ভিজেও জানাযার নামাজ আদায় করেন এলাকাবাসী। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের মামাত ভাই মাওলানা রওনক আহমদ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর পরিচালনায় জানাযার নামাজ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, বর্তমান সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, সাবেক যুগ্ম সম্পাদক এ এইচ এম ফিরুজ আলী, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ভাই নজরুল হক।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments