Homeশীর্ষ সংবাদজয় বাংলা না বললে দেশে থাকতে পারবেন না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জয় বাংলা না বললে দেশে থাকতে পারবেন না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

1416325391সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বিএনপির উদ্দেশে বলেছেন, আপনারা একবার হলেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলুন। তাহলে মৃত্যুর পরেও মানুষ আপনাদের মনে রাখবে। জয় বাংলা না বললে দেশে থাকতে পারবেন না।’ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বঙ্গবন্ধু জয় বাংলা লীগ আয়োজিত ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যারা জয় বাংলা না বলে এখনো জিন্দাবাদের মধ্যে আছেন, তাদের জন্য দুর্ভাগ্য আসন্ন। অন্তত একবার জয় বাংলা বলুন। যারা জয় বাংলা আজকে বলেন না, তাদের সবাইকে একদিন তা বলতে হবে। বলতে বাধ্য হতে হবে। তা না হলে এ দেশে থাকতে পারবেন না। কারণ, এ দেশ থাকবে, জয় বাংলা থাকবে, জিন্দাবাদ একদিন থাকবে না।’
সংসদের বর্তমান বিরোধীদলের প্রশংসা করে প্রমোদ মানকিন বলেন, ‘বর্তমান বিরোধীদল তাদের মূল দায়িত্ব পালন করছে। সরকারকে সহযোগিতা করছে। এটি বিশ্বে নজির।’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘যদি ধর্মের ভিত্তিতে দেশ চলত, তবে আমি মন্ত্রী হতে পারতাম না।’ প্রমোদ মানকিন বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আমরা ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের (সিপিএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এই উত্থান বিরোধীদের সহ্য হয় না।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. কায়সার-ই আলম প্রধানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুজাউল করিম চৌধুরী বাবুল প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments