By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কানাডা ম্যানিটোবার প্রভিন্সিয়াল নির্বাচনে লড়ছেন বাংলাদেশি নারী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

কানাডা ম্যানিটোবার প্রভিন্সিয়াল নির্বাচনে লড়ছেন বাংলাদেশি নারী

Last updated: July 18, 2019 9:57 am
7 years ago
3 Min Read
SHARE

কানাডার ম্যানিটোবা প্রভিন্সের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ সেপ্টেম্বর। এ নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচন করছেন দুর্দানা ইসলাম। তিনি প্রভিন্সের বর্তমান বিরোধী দলে থাকা নিউ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। কানাডায় দুই কক্ষ বিশিষ্ট সরকার ব্যাবস্থা চালু আছে।

একটি ফেডারেল গভর্নমেন্ট এবং অন্যটি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। ১০ টি প্রভিন্সের মাঝে ম্যানিটোবা একটি। ৬৪৭৭৯৭ বর্গ কিলোমিটারের ম্যানিটোবাতে ৫৭ টি প্রভিন্সিয়াল সংসদীয় আসন রয়েছে। এ আসনগুলির মাঝে দুর্দানা ইসলাম ‘সেইন রিভার’ আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির পক্ষে নমিনেশন পেয়েছেন।

এ আসনে মোট জনসংখ্যা প্রায় ২০ হাজার। কানাডার প্রাপ্ত বয়স্ক নাগরিকদের সরাসরি ভোট এম এল এ নির্বাচন হয়। এ আসনটি প্রভিন্সের রাজধানী উইনিপেগ শহরে হওয়ার কারণে এটির গুরুত্ব বেশি। ১৮৭০ সালে ম্যানিটোবা প্রভিন্সিয়াল সরকার চালু হওয়ার পর এই প্রথম কোন বাংলাদেশি নির্বাচনে লড়ছেন।
দুর্দানা ইসলাম নমিনেশন পাবার সঙ্গে সঙ্গে এখানকার বাংলাদেশিদের মাঝে আনন্দের বন্যা নেমে আসে। যারা তার এলাকার ভোটার তারা আশা প্রকাশ করছেন তিনি ১০ সেপ্টেম্বরের নির্বাচনে জয়লাভ করবেন। তিনি ইতিমধ্যে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন ম্যানিটোবা প্রভিন্সের বর্তমান সরকার স্বাস্থ্য খাতে অনেক বাজেট কমিয়েছে। তিনি আশা করেন তার দল ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে আরও বাজেট বরাদ্দ করবেন এবং শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন আনবেন। তার পাশাপাশি তিনি পরিবেশ নিয়ে কাজ করবেন বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটি তিনি এবং তার দল বিশেষ গুরুত্ব দেবেন।

দুর্দানা বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ১৯৭৮ সালে। তিনি কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি উইনিপেগ ইউনিভার্সিটিতে শিক্ষকতা পেশার পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করছেন। তিনি দুই সন্তানের জননী।

- Advertisement -
Ad image

তার পিতা বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশিবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। তার মা ডাক্তার আন্জুমানারা বেগম একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তারা স্থায়ী ভাবে চট্টগ্রামে বসবাস করছেন।

বাংলাদেশে বড় হওয়া দুর্দানা ইসলাম জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে ম্যানিটোবা প্রভিন্সের সঙ্গে বাংলাদেশের ব্যাবসায়ী সঙ্গে একটি সংযোগ ঘটিয়ে দিবেন। তিনি জানান ম্যানিটোবার গম এবং ক্যানুলা তেল বাংলাদেশে রফতানি করা সম্ভব অন্য দিকে কানাডাতে বাংলাদেশের পোষাক শিল্পের একটি বড় বাজার রয়েছে। তিনি আরও জানান আমি পার্লামেন্টে যেতে পারলে বাংলাদেশের পোষাক শিল্পের বাজার আরও প্রসারে সহযোগী ভূমিকা পালন করবেন। এর ফলে কানাডা এবং বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, এর আগে শুধুমাত্র কানাডার অন্টারিও প্রভিন্স থেকে ডলি বেগম গত বছর প্রথম বাংলাদেশি বংশোদভূত নাগরিক হিসেবে এমএলএ নির্বাচিত হয়েছেন।

You Might Also Like

মো. খালেদ মিয়া’র ৫০তম জন্মজয়ন্তি উপলে সংবর্ধনা আগামী ১৩ মে
বহিরাগতদের সিলেট ছাড়ার নির্দেশ
পশ্চিম গৌরীপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ
প্রতারক প্রমাণ করতে দেড় কোটি টাকা খরচ!
সমাজসেবা কার্যালয় সিলেট-এর উদ্যোগে হিজড়াদের মধ্যে সেলাই মেশিন ও চেক বিতরণ
Previous Article সিলেটে পাসের হার ৬৭.৫, বেড়েছে জিপিএ-৫
Next Article ১১ অক্টোবরের মধ্যে এরশাদের আসনে উপনির্বাচন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

শুধু দেশে নয় প্রবাসেও রবীন্দ্রনাথের বাংলাদেশ

9 years ago

সাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে ….আবু জাহিদ

11 years ago

প্রায় ৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা

10 years ago

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জীবনের প্রতিটি পরীক্ষায় ভালো মানুষ হয়ে উত্তীর্ণ হতে হবে —প্রফেসর ড. কবীর চৌধুরী

8 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?