By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কাবুলে বিস্ফোরণে নিহত ৮০
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

কাবুলে বিস্ফোরণে নিহত ৮০

Last updated: July 24, 2016 3:45 pm
10 years ago
2 Min Read
SHARE

2cc2113e8c591a6af3525f16da8f6289আফগানিস্তানের কাবুলে আজ শনিবার একটি বিক্ষোভ সমাবেশে ​বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণের পর লন্ডভন্ড ঘটনাস্থল।

কাবুল, ২৩ জুলাই- আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শনিবার এক বিক্ষোভ সমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৩১ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

আজ শনিবার দেশটির সংখ্যালঘু ফারসিভাষী শিয়া হাজারা সম্প্রদায়ের এক বিক্ষোভ সমাবেশে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কাউসি হতাহতের এ তথ্য জানিয়েছেন। তবে এটা হাসপাতাল থেকে পাওয়া প্রাথমিক পরিসংখ্যান। এ সংখ্যা পরিবর্তন হতে পারে। বিস্ফোরণে আহত ব্যক্তিদের ঘটনাস্থলের কাছাকাছি ইস্তিকলাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে।

বিস্ফোরণের পরপর ঘটনাস্থলের দৃশ্য ছিল ভয়াবহ। ঘটনাস্থলে দগ্ধ ব্যক্তি এবং ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিল। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানো দুরূহ হয়ে পড়ে।

দেশটির বামিয়ান প্রদেশ দিয়ে ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন গেছে। কিন্তু এখানকার বাসিন্দা হাজারা সম্প্রদায়ের মানুষের ভাগ্য খোলেনি। বিদ্যুৎ-বঞ্চিত এই বাসিন্দারা নিজেদের এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছিলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশের ওপর ভয়ংকর এ হামলা চরম অসম্মানের। এ ধরনের আক্রমণ আবারও মনে করিয়ে দিল যে আফগানিস্তানের বিপদ-শঙ্কা এখনো কাটেনি এবং মানবাধিকার পরিস্থিতি সংকটপূর্ণ।

এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিটি নাগরিকের অধিকার। কিন্তু সুবিধাবাদী সন্ত্রাসীরা জনতার মধ্যে ঢুকে হামলা চালিয়ে তাদের হত্যা করেছে এবং নিরাপত্তা বাহিনীসহ বেশ কিছু নাগরিককে আহত করেছে।’ এদিকে আইএসের কথিত বার্তা সংস্থা আমাক জানিয়েছে, ‘কাবুলে আইএসের যোদ্ধারা বেল্টে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’

You Might Also Like

তলোয়ার চালানো শিখবেন দীপিকা
ভালো শুরুর আশায় তামিম
মাসিক বাসিয়া।। মার্চ, ২০২০।। তৃতীয় পাতা
আজ মহান বিজয় দিবস।
Auto Draft
Previous Article শাবির প্রথম ভিসিকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায়
Next Article রোনালদোর নামে বিমানবন্দরের নামকরণ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ আজাহারের ফাঁসির আদেশ

12 years ago

আগস্ট-2022, পৃষ্ঠা ৪

4 years ago

September 28, 2015

11 years ago

Central Paris Rents Fall 15% While Rural Areas Rise

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?