By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কাল পরীক্ষা হবে কী না আজ সিদ্ধান্ত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কাল পরীক্ষা হবে কী না আজ সিদ্ধান্ত

Last updated: February 1, 2015 12:06 pm
12 years ago
4 Min Read
SHARE

1422768340কাল এসএসসি পরীক্ষা শুরু। শিক্ষা মন্ত্রণালয়ের সব প্রস্তুতি শেষ। পর্যাপ্ত নিরাপত্তা দেবে এমন ঘোষণা পুলিশ-র্যাব ও বিজিবি প্রধানদের। শিক্ষামন্ত্রীও বলছেন, ‘আমরা কেন পরীক্ষা পিছাবো। বিএনপি হরতাল প্রত্যাহার করছে না কেন।’ অন্যদিকে হরতাল অবরোধ প্রত্যাহারের কোন সম্ভাবনাও দেখছেন না অভিভাবকরা।
হরতাল ও অবরোধ প্রত্যাহার না হওয়া এবং সরকারিভাবে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত না আসায় এখনও অভিভাবক-শিক্ষার্থীরা উদ্বিগ্ন। মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান এর আগে গণমাধ্যমকে বলেছেন, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে ১ ফেব্রুয়ারি।
মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, যত প্রস্তুতিই থাকুক, হরতাল থাকলে পরীক্ষা হবে না। হরতালের দিনগুলোর পরীক্ষা পিছিয়ে দেয়া হবে। তবে অবরোধের দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৌশলগত কারণে আগেভাগেই এ সিদ্ধান্ত জানানো হচ্ছে না। হরতাল অবরোধ প্রত্যাহারে জনসমর্থন তৈরির জন্যই এমনটি করছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল রাতে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এই প্রতিনিধিকে জানান, আমরা চাইছি, অন্তত পরীক্ষার দিনগুলোতে হরতাল অবরোধ প্রত্যাহার করুন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা কেন পরীক্ষা পিছাবো। তারা (বিএনপি ও শরিক দল) হরতাল অবরোধ প্রত্যাহার করুক। তিনি আরো বলেন, আমরা কেন এত আগে বলব। সারাদেশে হরতাল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে। সব মিডিয়ায় এমন খবর প্রচার হচ্ছে। এগুলো আমাদের পক্ষে যাচ্ছে। আজ (শনিবার), রবিবার সময় তো আছে। এই সময়ের মধ্যেই তো হরতাল অবরোধ প্রত্যাহার হতে পারে। আশা করছি, তারা তা করবেন।
অভিভাবকদের বক্তব্য, পরীক্ষার সময় হরতাল চাই না, হরতালে পরীক্ষা চাই না। গতকাল দিনভরই আলোচনা ছিল পরীক্ষা নিয়ে। হরতাল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীদের নিয়ে গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন রাজধানীর একটি স্কুলের প্রধান শিক্ষক ও গভর্নিং বডি। অভিভাবকরা মিলে একটি স্মারকলিপিও বিএনপি চেয়ারপারসনের কাছে পাঠিয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ভীতি মুক্ত পরীক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, চলমান পরিস্থিতি রাজনৈতিক সংকট। ক্ষমতায় থাকা ও যাওয়ার লড়াইয়ের বলি আমরা হব কেন ? গণতন্ত্রের কেন্দ্রে রয়েছে মানুষ। গণতন্ত্রের জয় পরাজয় নেই। আছে জনগণের স্বার্থে সমঝোতার বিষয়। সন্তানদের ভবিষ্যত্ নষ্ট করবেন না। পরীক্ষা দেয়ার পরিবেশ সৃষ্টি করুন।
কাল অনুষ্ঠিতব্য মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২৭ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের ৩ হাজার ১১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি
এসএসসি পরীক্ষার্থীদের যৌথ নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষার হলে আনা-নেয়া করবে এবং পরীক্ষার হলে সার্বিক নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।
পুলিশ সদর দফতরে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
আইজিপি বলেন, এসএসসি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী এসকর্ট করে শিক্ষার্থীদের পরীক্ষার হলে আনা নেয়া করবে। তবে এক্ষেত্রে জনে জনে আনা নেয়া করা সম্ভব হবে না। দলবদ্ধভাবে পরীক্ষার্থীদের আনা-নেয়া করা হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আহূত হরতাল ও অবরোধে ২ ফ্রেরুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গতকাল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি। সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিমুদ্দীন ও উপ-মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, এসবির অতিরিক্ত আইজিপি ড. মোঃ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ২ বছর মেয়াদি সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের ১ ও ৩ ফেব্রুয়ারি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম মীরের সই করা অফিস আদেশে এসব পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

You Might Also Like

সিম নিবন্ধনে হয়রানি বন্ধে মাঠে নামছে মোবাইল টিম
শাবি ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া প্রধান অতিথি ‘পরশমণি’ গীতিকাব্যের প্রকাশনা অনুষ্ঠান ৩১ জুলাই
বিছানায় প্রস্রাব করায় যুক্তরাষ্ট্রে শিশু কন্যাকে গলা টিপে হত্যা
‘সিআর সেভেন’ হওয়ার গল্প শোনালেন রোনালদো
খুলনায় নির্মম কায়দায় ১২ বছরের শিশুকে হত্যা
Previous Article শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা
Next Article মায়ের কাছে চিঠির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বিশুদ্ধ কবিতায় জীবন জিজ্ঞাসা ও ঐতিহ্য ব্যঙময় হয়ে ওঠে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

শহীদ মিনারে যাচ্ছে না পিয়াসের মরদেহ

12 years ago

সালমান ভক্তদের আশার বাণী শোনালেন আইনজীবী

5 years ago

বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ

10 years ago

ওসমানী বিমানবন্দরে স্বর্ণসহ দুবাই প্রবাসী আটক

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?