Homeশীর্ষ সংবাদকেন্দ্রীয় যুবদলের সভাপতি মুয়াজ্জিম হোসেন আলাল ও শামসুল ইসলাম টিট সহ অন্যান্য...

কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুয়াজ্জিম হোসেন আলাল ও শামসুল ইসলাম টিট সহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সদর দক্ষিণ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

99999বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য, বর্তমান আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে বলিষ্ঠ কন্ঠসর জনাব এডভোকেট সৈয়দ মুয়াজ্জিম হোসেন আলাল ও সদর দক্ষিণ উপজেলা যুবদলের অন্যতম নেতা শামসুল ইসলাম টিটু সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে সদর দক্ষিণ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সভাপতিকে অবিলম্বে মুক্তির দাবি করেন। তারই সাথে দক্ষিণ সুরমা যুবদলের ত্যাগী নেতা কারাবন্দি শামসুল ইসলাম টিটুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তা না হলে সদর দক্ষিণ উপজেলা যুবদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচী নিতে বাধ্য থাকিব। বর্তমান আওয়ামীলীগ সরকারের ফেসিজবাদী নির্যাতিত, পুলিশের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে যেভাবে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে তাহা যেন অবিলম্বে বন্ধ করা হয়। বর্তমানে জনগণ থেকে বিচ্ছিন্ন অবৈধ সরকারকে প্রতিহত করা হবে। উক্ত মিছিল পূর্ব সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সদস্য ও সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লিলু। সভা পরিচালনা করেন ময়নুল ইসলাম মঞ্জু ও মোস্তাক আহমদ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহ মাহমুদ আলী ও ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা যুবদলের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা যুবদল নেতা সোনাহর আলী সোহেল। উক্ত সভায় উপস্থিত ছিলেন, আতিকুর রাজা চৌধুরী, চান্দ আলী, আশরাফ বাহার, ফজলু মিয়া, আবু সাইদ হিরন, ফয়ছল আহমদ টিপু, সুমন আহমদ আনসার, শাহ জুনেদ, ফখরুল আলম, ফয়ছল আহমদ, ছালিক আহমদ চৌধুরী, ছালেক মিয়া, মামুন আহমদ (১), হেলাল সওদাগর, সেবুল আহমদ, সাহাবুদ্দিন, আলী আহমদ আলী, জহির আহমদ ছইল, আশিরাফ আহমদ, মোস্তাক আহমদ, হাবিবুর রহমান, ছাদিক আহমদ, কবির উদ্দিন কবির, লিটন খান, লিটন আহমদ, আলাউদ্দিন, রফিক আহমদ, লায়েক মিয়া, জামিল আহমদ, সেলু আহমদ, বুলন আহমদ, দুলাল মিয়া, ইরফান খান, রফিক আহমদ, মঞ্জুর আলী, মিনহাজ আহমদ, আহসান উদ্দিন, রুনু মিয়া, আল আমিন, খালেদ আহমদ, সিদ্দেক আলী, সুলেমান হোসেন, শামীম আহমদ, নুরুজ্জামান, সফিক মিয়া, শাহীন মিয়া, কুতুব, এলাইছ মিয়া, নান্নু মিয়া, খসরু মিয়া, শরীফ উদ্দিন, ইলাছ মিয়া, রিপন, কাদির সহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments