Homeলেখালেখিগাজী সাদিকুল হক ।। গান

গাজী সাদিকুল হক ।। গান

মন খারাপের দিনে আমার
মন খারাপের দিনে,
মন কিছুতেই হয় না ভালো
বন্ধু তুমি বিনে ।।

কারণ ছাড়া বুকের ভিতর
কেমন কেমন লাগে
পাখি হয়ে উড়াল দিতে
বড় ইচ্ছে জাগে।
তখন ঋণী হতে চাই গো আমি
ঋণী হতে চাই গো তোমার ভালোবাসার ঋণে।
আমার মন খারাপের দিনে ।।

মধ্যিরাতে চোখের পাতা
ঘুম হারিয়ে গেলে
মনপবনের নাও ভাসাতাম
কেউ বা কাছে এলে
তখন ইচ্ছে করে একমুঠো সুখ
ইচ্ছে করে একমুঠো সুখ তোমায় দেবো কিনে।
আমার মন খারাপের দিনে ।।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments