By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৩০ নম্বর জার্সি পরেই পিএসজিতে খেলবেন মেসি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাসর্বশেষ

৩০ নম্বর জার্সি পরেই পিএসজিতে খেলবেন মেসি

Last updated: August 11, 2021 8:10 am
5 years ago
2 Min Read
SHARE
আর ‘এলএম-১০’ নয়, এবার লিওনেল মেসি গোল করলেই লিখতে হবে ‘এলএম-৩০’। কারণ যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩০ নম্বর জার্সি পরে প্যারিসের মাঠে নেমে পড়লেন লিওনেল মেসি। তবে এবার পিএসজি’র ঘরের ছেলে হয়ে।মেসি সেই ৩০ নম্বর জার্সি বেছে নেওয়ায় অনেকেই নস্টালজিয়ায় ভেসে গেছেন। কারণ ১৭ বছর আগে বার্সার সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নামার সময় মেসির জার্সি নম্বর ছিল ৩০। দুইটি মৌসুমে ১৯ নম্বর জার্সিও পরেছিলেন। তারপর ২০০৮ সালে ১০ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন তিনি।মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাতে পিএসজি এর পক্ষ হতে ১ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, পিএসজি * মেসি : প্যারিসের নতুন নায়ক। সেই ভিডিওর একদম শেষে আবার লেখা আছে, ‘লিও মেসি ২০২৩’। অর্থাৎ দুই বছরের চুক্তিতে প্যারিসে যোগ দিয়েছেন মেসি। তবে ফরাসি ক্লাবের তরফে জানানো হয়েছে, তৃতীয় বছরের একটি বিকল্পও আছে।পিএসজি’র ঘরের ছেলে হওয়ার পর মেসি বলেন, পিএসজিতে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি উচ্ছ্বসিত। ফুটবল নিয়ে আমার যে স্বপ্ন, তার প্রতিটি এই ক্লাবের সঙ্গে মিলে গেছে। আমি জানি, এখানকার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা কতটা প্রতিভাবান। ক্লাব এবং সমর্থকদের জন্য ভালো কিছু তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ আমি।

বার্সেলোনাকে বিদায় জানিয়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। যার ফলে ২০১৭ সালের পর আবারও ফুটবলে দেখা যাবে মেসি-নেইমার জুটি। এবার কেবল জার্সির রং বদলে যাবে। ২০১৭ সালে বার্সা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর ও জরুরি সভা শুক্রবার
এবার সম্পূর্ণ নগ্ন হলেন থ্যারন
১৮২ রান করেও বাদ মার্শ
ঘরে বসেই জানা যাবে চিঠির গন্তব্য : তারানা
মৌলভীবাজারে ছাত্রলীগের হাতে সহকারী অধ্যাপক লাঞ্চিত
Previous Article গাজী সাদিকুল হক ।। গান
Next Article করোনা: ওসমানীতে চালু হলো মোমেন ফাউন্ডেশনের হেল্প ডেস্ক

You Might Also Like

স্বপ্নই মানুষকে তাঁর জীবনের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারে ———শিক্ষাবিদ মোঃ আবদুল আজিজ

10 years ago

ছয় কারণে খাবার থেকেই হতে পারে মাথাব্যথা

11 years ago

বাহরাইন আওয়ামীলীগের ঐক্য

11 years ago

বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান এরশাদের

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?