By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ফের চালু ওমরাহ ভিসা, এ বছর যাবে ৫৫ হাজার বাংলাদেশি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

ফের চালু ওমরাহ ভিসা, এ বছর যাবে ৫৫ হাজার বাংলাদেশি

Last updated: February 22, 2016 6:42 pm
11 years ago
2 Min Read
SHARE

প্রায় এক বছর পর ফের পবিত্র ওমরাহ ভিসার দুয়ার খুলেছে বাংলাদেশিদের জন্য। শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকেই শুরু হয়েছে ওমরাহ ভিসায় বাংলাদেশিদের সৌদি আরব গমন। একদল ওমরাহ হজযাত্রী নিয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট এদিন ঢাকা ছাড়ে। এ বছর এ ভিসার আওতায় ৫৫ হাজার বাংলাদেশি সৌদি আরব যাবেন বলে জানা গেছে।

এর আগে গত বুধবার সৌদি আরবের হজ এজেন্সিগুলো বাংলাদেশিদের জন্য ’মুফা’ বা ছাড়পত্র প্রদান শুরু করে। বাংলাদেশি হজ এজেন্সিরা জেদ্দাস্থ তাদের চুক্তিভিত্তিক এজেন্সিগুলোর কাছে মুফা চেয়ে পাঠালে তারা চাহিদা-মাফিক মুফা ঢাকাস্থ সৌদি দূতাবাসে প্রেরণ করে।এরপর বাংলাদেশি এজেন্সিগুলো ভিসা প্রার্থীর পাসপোর্ট জমা দেন সৌদি দূতাবাসে। মুফা দেখে ভিসা ইস্যু করে সৌদি দূতাবাস।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারের নেতৃত্বে হাব এর ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গত ৮ ফেব্রুয়ারি সৌদি আরব যায়। সেখানে এ ব্যাপারে আলোচনা হয়। আলোচনার পর ’কান্ট্রি লগ’ খুলে দেয় সৌদি আরব। বুধবার থেকে মুফা দেয়া শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বাংলাদেশিদের ওমরাহ ভিসা প্রদান বন্ধ রাখে সৌদি সরকার। ফলে তিন মাস আগে ওমরাহ মওসুম শুরু হলেও কাটছিলো না ভিসা জটিলতা। বিশ্বের অন্য দেশগুলোর জন্য ভিসা উন্মুক্ত করা হলেও বাংলাদেশিদের ওমরাহ ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মূলত ওমরাহ ভিসায় আদম পাচার এবং সৌদি আরব গিয়ে কয়েক হাজার বাংলাদেশির ফেরত না আসার কারণে সৌদি সরকার কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টে) করে বাংলাদেশকে। ভিসা প্রদান বন্ধ করে দেয়। সৌদি কর্তৃপক্ষ এই আদম পাচারে জড়িত বাংলাদেশি হজ এজেন্সিগুলোর তালিকা তুলে দেয় বাংলাদেশ সরকারের হাতে। ইতিমধ্যে ১০৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এদের মধ্যে ৬৯টির লাইসেন্স বাতিল করা হয়েছে। কারো কারো আর্থিক জরিমানা করা হয়েছে।কয়েকটির ব্যাপারে আবার তদন্ত হচ্ছে। এসব পদক্ষেপ সময়মত সৌদি সরকারকে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে।

You Might Also Like

তুরস্কে বিস্ফোরণ, ২৮ জন নিহত
প্রেমের ভারে ব্রিজে ধস!
সিলেটে হরতালের মিছিলে ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া
সচিনের পকেটেও একদিন বাড়ি ফেরার টাকা ছিল না!
পেটের ভেতরই ছিলো ৭ কেজি চুল!
Previous Article নারীলোভী ভণ্ডপিরের আস্তানায় আগুন
Next Article ছাতকে গলাটিপে মাকে হত্যা করলো ছেলে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

লামাকাজী ইউনিয়ন পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায় —— ড. অরূপ রতন চৌধুরী

3 years ago

আসামে বাঙালিদের হত্যার হুমকি উলফার

12 years ago

ওসমানী বিমানবন্দরে ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

12 years ago

সিলেট অঞ্চলে মরমী কবিরা জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন —-প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?