Homeখেলাধুলামুশফিক পেলেন বর্ষসেরার পুরস্কার

মুশফিক পেলেন বর্ষসেরার পুরস্কার

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে উঠেছে ২০১৩ সালের গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। রানারআপ হয়েছেন সোহাগ গাজী ও গলফার সিদ্দিকুর রহিম।
সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এবারের গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে শুরুতেই দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিসূচক এই পুরস্কারটি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির।

বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মমিনুল হক। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন শাহনাজ পারভিন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments