By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, দাবি নার্সের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, দাবি নার্সের

Last updated: June 18, 2021 9:57 am
5 years ago
2 Min Read
SHARE

স্পোর্টস ডেস্ক :: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু রহস্যের জট খুলছেই না। তদন্তে প্রতিবারই নিচ্ছে মোড়। এবার ম্যারাডোনার সেবিকাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো নতুন তথ্য। সেবিকার আইনজীবীর দাবি, চিকিৎসকদের অবহেলায় মৃত্যু হয়েছে ম্যারাডোনার।
মস্তিষ্কে অস্ত্রোপচার ও নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে গত বছর নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ৮৬ বিশ্বকাপ কিংবদন্তি। ম্যারাডোনার মস্তিস্কে অস্ত্রোপচারের চিকিৎসায় নিয়োজিত ছিলেন নিউরোসার্জন লিওপোল্ড লুকু। ম্যারাডোনার মৃত্যুর পর এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন তোলেন তার দুই মেয়ে। শুরু হয় তদন্ত। এই তদন্তের আওতাধীন রয়েছেন দাহিয়ানা গিজেলা মাদ্রিদ নামের এক নার্স।
মামলাটি আদালতে ওঠার পর ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক মিলে একটি বোর্ড গঠন করা হয়। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের সাজা হতে পারে।
ম্যারাডোনাকে মৃত দেখা ব্যক্তিদেরও একজন গিজেলা মাদ্রিদ। তার আইনজীবী রডোলফো বাকু সংবাদকর্মীদের বলেন, ‘চিকিৎসকরা ম্যারাডোনাকে হত্যা করেছেন।’
রডোলফো বাকুর দাবি, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ম্যারাডোনার দেখাশোনা করছিলেন; নার্স গিজেলা মাদ্রিদ নন। একই সমেয় তিনি মনোরোগের ওষুধও খাচ্ছিলেন, যেকারণে তার হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। ম্যারাডোনা হাসপাতালে একবার পড়েও গিয়েছিলেন, তখন সেবিকা গিজেল তাকে স্ক্যান করানোর অনুরোধ করেন। কিন্তু ম্যারাডোনা তা প্রত্যাখ্যান করে বলেন, সংবাদমাধ্যম জানলে বিষয়টি ভালো দেখাবে না।
প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় গিজেলা মাদ্রিদকে। আইনজীবী বাকু বলেন, ‘ম্যারাডোনা ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পরায় অনেক সতর্কবার্তা ছিল। চিকিৎসকেরা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেননি।’
দিনের বেলায় ম্যারাডোনার দেখাশোনা করতেন গিজেলা মাদ্রিদ এবং আর্জেন্টাইন কিংবদন্তিকে জীবিত অবস্থায় দেখা শেষ ব্যক্তিদের একজন তিনি।
ম্যারাডোনার মৃত্যুর পরপরই গিজেলা মাদ্রিদ জানান, ম্যারাডোনাকে মৃত অবস্থায় দেখার পর তিনি তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন। ম্যারাডোনার রাতের সেবিকা রিকার্ডো আলমিরনকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়।

You Might Also Like

নাটকীয় জয়ে সিরিজ পাকিস্তানের
সিলেটে প্রশিক্ষণ নিচ্ছেন ৮০ ফুটবলার
চুলের ছাঁট পছন্দ হয়নি ভক্তদের
র‍্যাঙ্কিংয়ের জন্যই বাংলাওয়াশ চায় বাংলাদেশ
তিন বছর পর পাকিস্তান দলে সামি
Previous Article সিলেট-৩ আসনে উপনির্বাচন হাবিব, আতিক, শফিসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ
Next Article সিলেট কারাগারে স্ত্রী হন্তারক সিরাজের ফাঁসি কার্যকর

You Might Also Like

গাপটিলের তাণ্ডবে বিধ্বস্ত শ্রীলঙ্কা

11 years ago

সিলেটে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ: প্রস্তুত দুই ভেন্যু

11 years ago

জার্মানদের কিছু মজার খেলা

12 years ago

এবার ভারতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেটর অপু

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?