By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট কারাগারে স্ত্রী হন্তারক সিরাজের ফাঁসি কার্যকর
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সিলেট কারাগারে স্ত্রী হন্তারক সিরাজের ফাঁসি কার্যকর

Last updated: June 18, 2021 10:01 am
5 years ago
2 Min Read
SHARE

স্ত্রী হত্যার দায়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে সিরাজুল ইসলাম সিরাজের ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি হবিগঞ্জের রাজনগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সিলেটের নতুন কেন্দ্রীয় কারাগারে রাতে ফাঁসি কার্যকর করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন।
তিনি জানান, ২০০৪ সালে তার স্ত্রী শাহিদা আক্তারকে শাবল ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন সিরাজ। এরপর ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তার ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে সিরাজ হাইকোর্টে জেল আপিল করেন। পরে ডেথ রেফারেন্সের আলোকে ২০১২ সালের ১ আগস্ট হাইকোর্ট সিরাজের জেল আপিল নিষ্পত্তি করে সিলেটের আদালতের রায়ই বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে সিরাজ সুপ্রিমকোর্টের আপিল বিভাগেও জেল পিটিশন দাখিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ ২০২০ সালের ১৪ অক্টোবর রায়ে সিরাজের আপিল বাতিল করে ডেথ রেফারেন্সের সিদ্ধান্তই বহাল রাখেন।
এরপর সিরাজ প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে এ বছরের ২৫ মে রাষ্ট্রপতি তা না মঞ্জুর করেন।
ফাঁসি কার্যকর করার আগে সিরাজের ইচ্ছে অনুযায়ী তার পরিবারের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় কারা কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চে ওঠার আগে সিরাজ খুব শান্ত ছিলেন। কারা রীতি অনুযায়ী ফাঁসির মঞ্চে তোলার আগে সিরাজকে গোসল করানো হয়। এরপর বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে তওবা পড়ানো হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর আলম জানান, স্ত্রীকে হত্যার দায়ে সিরজুল ইসলাম সিরাজের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলে তার আবেদন মঞ্জুর হয়নি। বৃহস্পতিবার রাত ১১টায় সিরাজের ফাঁসি কার্যকর হয়।

You Might Also Like

মস্তিষ্ক সম্পর্কে যে ১১ টি বিস্ময়কর তথ্য ভীষণ অবাক করবে আপনাকে!
সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ
নভেম্বর থেকে আবার ইউপি নির্বাচন শুরু
সিলেটে মেট্রোপলিটন কারাগার পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু
Previous Article ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, দাবি নার্সের
Next Article বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: এড. নাসির খান

You Might Also Like

প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ও সংস্কৃতি সচিবের সাথে বাসিয়া সম্পাদকের সৌজন্য সাাত

12 years ago

প্যারিসে বিকশিত নারী সংঘের ঈদ পুনর্মিলনী ও সাংস্মৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

11 years ago

বাংলাদেশকে অপমান করে বিজ্ঞাপন বানালো ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা!

12 years ago

জেনে নিন কিভাবে সুইডেনের ভিসা পেতে পারেন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?