By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জেনে নিন কিভাবে সুইডেনের ভিসা পেতে পারেন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

জেনে নিন কিভাবে সুইডেনের ভিসা পেতে পারেন

Last updated: April 20, 2015 3:42 pm
11 years ago
10 Min Read
SHARE

d6bf114260de9dfab95179558e2792d6জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে সুইডিশ জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এ কারনে সারা বিশ্বের অসংখ্য মানুষ উন্নত জীবনের লক্ষ্যে আজ সুইডেনে পাড়ি জমাচ্ছে। কিছু সংখ্যক যাচ্ছে পড়াশুনা অথবা ব্যবসায়িক কাজে আর কিছু সংখ্যক মানুষ যাচ্ছে কেবলমাত্র প্রযুক্তির শিখরে অবস্থানকারী দেশটিকে ঘুরে দেখতে। প্রতি বছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক লোক সুইডেনের ভিসার জন্য আবেদন করে থাকেন।

সুইডেনের ভিসার আবেদন প্রক্রিয়া

ব্যবসায়িক এবং কনফারেন্সের কাজে, স্বল্পকালীন ভ্রমনে অথবা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য সুইডেন যেতে আগ্রহী ব্যক্তিকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। সুইডেন ইউরোপের সেনজেন এলাকা ভুক্ত দেশ হওয়ায়, ৯০ দিন বা এর চেয়ে কম সময়ের জন্য সুইডেন যাওয়ার জন্য ভিসা আবেদন করতে ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাধ্যমে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে।
আর ভিসার মেয়াদ যদি ৯০ দিনের বেশি প্রয়োজন হয় তবে ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা অথবা জাতীয় ভিসা (National Visa) বলা হয়। এই ‘ডি’ টাইপ ভিসার মেয়াদ সর্বচ্চো এক বছর।

ভিসার ক্যাটাগরী

ব্যবসায়িক এবং কনফারেন্স ভিসা (Business and Conference Visa)
ট্যুরিস্ট ভিসা (Tourist Visa)
আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসা (Visiting Family and Friends Visa)

ব্যবসায়িক এবং কনফারেন্স ভিসা (Business and Conference Visa)

ব্যবসায়িক কাজে সুইডেন যেতে চাইলে বিজনেস ভিসা অথবা সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার মেয়াদ ৩ মাস। যদি ৩ মাসের বেশি সময় প্রয়োজন হয় তবে দূতাবাসে কারণ উল্লেখ করে নির্ধারিত ফর্মের মাধ্যমে ‘বসবাসের অনুমোদনপত্র (residence permit) অথবা ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা বলা হয়।

সুইডেনের বিজনেস ভিসার আবেদনের নিয়ম:

পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৩ মাসের বেশি থাকতে হবে)
সেনজেন ভিসা ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
ভিসার জন্য আবেদন ফর্মটি সুইডেন দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সুইডেন দূতাবাসের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন। সুইডেন ভিসার জন্য আবেদন ফর্মটির ডিরেক্ট ডাউনলোড লিংকটি নিচে দেয়া হল –

- Advertisement -
Ad image

** সুইডেনের সেনজেন ভিসা ফর্ম

সুইডেনে অবস্থিত যে কোম্পানির কাছে ব্যবসায়িক কাজে যেতে হবে, সেই কোম্পানির আমন্ত্রণপত্র ভিসার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
আবেদনকারীর নিজস্ব তথ্য
সুইডেনে যাওয়ার তারিখ ও সুইডেন থেকে ফিরে আসার তারিখ
ব্যবসায়িক কাজের ধরণ
সুইডেনে থাকাকালীন যে ব্যক্তি আপনাকে সাহায্য করবে (ব্যবসায়িক অংশীদার অথবা সুইডেনে অবস্থানরত আক্তিয়)
‘ভিসা আবেদনকারীদের জন্য প্রশ্নাবলী’ (Questionnaire for visa applicants) ফর্মটি সঠিক ভাবে পূরণ করে আবেদন ফর্মটির সাথে জমা দিতে হবে।
পাসপোর্ট, ভ্রমণের অন্যান্য কাগজপত্র এবং এগুলোর ফটোকপি
আবেদনকারীর ছবি:

– সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (৩৫ মি.মি. x ৪৫ মি.মি.)
– ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে
– ছবিতে আবেদনকারীর সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে
– মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা পাগড়ি অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে রাখা যেতে পারে কিন্তু সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে।

- Advertisement -
Ad image

ট্র্যাভেল ইন্সুরেন্স থাকতে হবে, যা জরুরী ডাক্তারি সেবা, অ্যাম্বুলেন্স সেবা সহ অন্যান্য সেবার খরচ বহন করতে পারবে। ট্র্যাভেল ইন্সুরেন্স কমপক্ষে ৩০০০০ ইউরো (২৫,১৭,৫৬৫ টাকা) এর হতে হবে। ট্র্যাভেল ইন্সুরেন্সের পরিমাণ সময় সাপেক্ষে পরিবর্তনশীল। আবেদনের সময় সুইডেন দূতাবাস থেকে জেনে নিতে পারেন।
সুইডেনে যাওয়ার ফ্লাইট বুকিং ডকুমেন্ট
যে কোম্পানি থেকে যাবেন তার কভার লেটার

বিজনেস ভিসা ফী: ভিসার জন্য আবেদন প্রার্থী ভিসা ফী
সেনজেন ভিসা ৬৫০০ টাকা
দীর্ঘ সময়ের জাতীয় ভিসা (‘ডি’ টাইপ ভিসা) ৬৫০০ টাকা
৬-১২ বছরের শিশু ৩৮০০ টাকা
০-৬ বছরের শিশু (৬ বছরের চেয়ে কম বয়স) ফ্রী

* ভিসার ফী সময় সাপেক্ষে পরিবর্তন হতে পারে
* ভিসার ফী অফেরত যোগ্য

ট্যুরিস্ট ভিসা (Tourist Visa)

ভ্রমণের জন্য সুইডেন যেতে চাইলে ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসা অথবা সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার মেয়াদ ৩ মাস। যদি ৩ মাসের বেশি সময় প্রয়োজন হয় তবে দূতাবাসে কারণ উল্লেখ করে নির্ধারিত ফর্মের মাধ্যমে ‘বসবাসের অনুমোদনপত্র (residence permit) অথবা ‘দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা বলা হয়।

সুইডেনের ট্যুরিস্ট ভিসার আবেদনের নিয়ম:

পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৩ মাসের বেশি থাকতে হবে)
সেনজেন ভিসা ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
ভিসার জন্য আবেদন ফর্মটি সুইডেন দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সুইডেন দূতাবাসের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন। সুইডেন ভিসার জন্য আবেদন ফর্মটির ডিরেক্ট ডাউনলোড লিংকটি নিচে দেয়া হল –

** সুইডেনের সেনজেন ভিসা ফর্ম

ভ্রমণকারীর পরিবারের বিস্তারিত তথ্য দিতে হবে। এজন্য ‘পরিবার সম্পর্কীয় বিবরণ ফর্ম’ (Family Appendix for Applicants) সঠিক ভাবে পূরণ করতে হবে।
আবেদনকারীর ছবি:

– সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (৩৫ মি.মি. x ৪৫ মি.মি.)
– ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে
– ছবিতে আবেদনকারীর সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে
– মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা পাগড়ি অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে রাখা যেতে পারে কিন্তু সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে।

কি উদ্দেশ্যে ভ্রমণ করতে চান তার কাগজপত্র, হোটেল বুকিং এর কাগজ অথবা কোন এজেন্সির মাধ্যমে গেলে তার কাগজপত্র
আবেদনকারী কি কাজ করেন তার প্রমাণপত্র। যেমন – আবেদনকারী চাকরি করেন নাকি পড়াশুনা।
ভ্রমণ করার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট)
ট্র্যাভেল ইন্সুরেন্স থাকতে হবে, যা জরুরী ডাক্তারি সেবা, অ্যাম্বুলেন্স সেবা সহ অন্যান্য সেবার খরচ বহন করতে পারবে। ট্র্যাভেল ইন্সুরেন্স কমপক্ষে ৩০০০০ ইউরো (২৫,১৭,৫৬৫ টাকা) এর হতে হবে। ট্র্যাভেল ইন্সুরেন্সের পরিমাণ সময় সাপেক্ষে পরিবর্তনশীল। আবেদনের সময় সুইডেন দূতাবাস থেকে জেনে নিতে পারেন।
সুইডেনে যাওয়ার ফ্লাইট বুকিং ডকুমেন্ট

ট্যুরিস্ট ভিসা ফী: ভিসার জন্য আবেদন প্রার্থী ভিসা ফী
সেনজেন ভিসা ৬৪০০ টাকা
দীর্ঘ সময়ের জাতীয় ভিসা (‘ডি’ টাইপ ভিসা) ৬৪০০ টাকা
৬-১২ বছরের শিশু ৩৭৫০ টাকা
০-৬ বছরের শিশু (৬ বছরের চেয়ে কম বয়স) ফ্রী

* ভিসার ফী সময় সাপেক্ষে পরিবর্তন হতে পারে
* ভিসার ফী অফেরত যোগ্য

আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসা (Visiting Family and Friends Visa)

আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা করার জন্য সুইডেন যেতে চাইলে আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসা অথবা সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার মেয়াদ ৩ মাস। যদি ৩ মাসের বেশি সময় প্রয়োজন হয় তবে দূতাবাসে কারণ উল্লেখ করে নির্ধারিত ফর্মের মাধ্যমে ‘বসবাসের অনুমোদনপত্র (residence permit) অথবা ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা বলা হয়।

সুইডেনের আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসার আবেদনের নিয়ম:

পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৩ মাসের বেশি থাকতে হবে)
সেনজেন ভিসা ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
ভিসার জন্য আবেদন ফর্মটি সুইডেন দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সুইডেন দূতাবাসের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন। সুইডেন ভিসার জন্য আবেদন ফর্মটির ডিরেক্ট ডাউনলোড লিংকটি নিচে দেয়া হল –

** সুইডেনের সেনজেন ভিসা ফর্ম

পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য কাগজপত্র এবং তার ফটোকপি
ভ্রমণকারীর পরিবারের বিস্তারিত তথ্য দিতে হবে। এজন্য ‘পরিবার সম্পর্কীয় বিবরণ ফর্ম’ (Family Appendix for Applicants) সঠিক ভাবে পূরণ করতে হবে।
আবেদনকারীর ছবি:

– সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (৩৫ মি.মি. x ৪৫ মি.মি.)
– ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে
– ছবিতে আবেদনকারীর সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে
– মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা পাগড়ি অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে রাখা যেতে পারে কিন্তু সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে।

সুইডেনে বেড়াতে যাওয়ার আমন্ত্রণপত্র। কোন তারিখে বেড়াতে যেতে চান এবং কোন তারিখে সুইডেন থেকে ফিরবেন তা ‘আমন্ত্রণ ও প্রশ্নাবলী’ (Invitation and Questionnaire) ফর্মে সঠিক ভাবে উল্লেখ করতে হবে
ভ্রমণকারীর পরিবারের বিস্তারিত তথ্য দিতে হবে। এজন্য ‘পরিবার সম্পর্কীয় বিবরণ ফর্ম’ (Family Appendix for Applicants) সঠিক ভাবে পূরণ করতে হবে।
ট্র্যাভেল ইন্সুরেন্স থাকতে হবে, যা জরুরী ডাক্তারি সেবা, অ্যাম্বুলেন্স সেবা সহ অন্যান্য সেবার খরচ বহন করতে পারবে। ট্র্যাভেল ইন্সুরেন্স কমপক্ষে ৩০০০০ ইউরো (২৫,১৭,৫৬৫ টাকা) এর হতে হবে। ট্র্যাভেল ইন্সুরেন্সের পরিমাণ সময় সাপেক্ষে পরিবর্তনশীল। আবেদনের সময় সুইডেন দূতাবাস থেকে জেনে নিতে পারেন।
সুইডেনে যাওয়ার ফ্লাইট বুকিং ডকুমেন্ট
আবেদনকারী যে আত্মীয় বা বন্ধুর সাথে দেখা করতে যাবেন, সেই আত্মীয় বা বন্ধু যদি সুইডেনে বসবাসরত হন তবে তার সুইডেনে বসবাসের প্রমাণপত্র যেমন- স্থানীয় আয়কর অফিস (Local Tax Office) অথবা সুইডিশ ন্যাশনাল ট্যাক্স বোর্ড (Swedish National Tax Board) এর ওয়েবসাইট থেকে প্রমাণপত্র সংগ্রহ করে আবেদনকারীর ভিসা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে
আবেদনকারী কি কাজ করেন তার প্রমাণপত্র। যেমন – আবেদনকারী চাকরি করেন নাকি পড়াশুনা। চাকরি করলে চাকরির প্রমাণপত্র, বেতনের পরিমাণ, ব্যাংক বই এর কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে
ভ্রমণ করার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট)

আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসা ফী: ভিসার জন্য আবেদন প্রার্থী ভিসা ফী
সেনজেন ভিসা ৬৫০০ টাকা
দীর্ঘ সময়ের জাতীয় ভিসা (‘ডি’ টাইপ ভিসা) ৬৫০০ টাকা
৬-১২ বছরের শিশু ৩৮০০ টাকা
০-৬ বছরের শিশু (৬ বছরের চেয়ে কম বয়স) ফ্রী

* ভিসার ফী সময় সাপেক্ষে পরিবর্তন হতে পারে
* ভিসার ফী অফেরত যোগ্য

You Might Also Like

ইন্না…রাজিউন
দিলওয়ারের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে : জেলা ও দায়রা জজ
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখাকোরআনের ধ্বনিতে মুখরিত পরিবেশ
দুই জন প্রবাসী লেখককে নিয়ে বাসিয়ার অন্তরঙ্গ আড্ডা আগামী ৮ জানুয়ারি
সিলেট জেলা পুলিশের উদ্যোগে মহান জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন
Previous Article ‘এই নাও হৃদয়ের চাবি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে এগিয়ে নেয় -কবি কালাম আজাদ
Next Article এবার বাংলাওয়াশের অপেক্ষা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইনসুলিন নেওয়ার দিন শেষ, মাসে ২টি ইঞ্জেকশনেই নিয়ন্ত্রণে থাকবে সুগার

9 years ago

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি বিয়া হিল্লোল রায়

5 years ago

সাহিত্য সম্মাননা পদক পেলেন কবি তমিজ উদদীন লোদী নিউইয়র্কে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত

12 years ago

জামায়াত নেতা মুজাহিদের ফাঁসি বহাল

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?