By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘এই নাও হৃদয়ের চাবি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে এগিয়ে নেয় -কবি কালাম আজাদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

‘এই নাও হৃদয়ের চাবি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে এগিয়ে নেয় -কবি কালাম আজাদ

Last updated: April 20, 2015 3:38 pm
11 years ago
2 Min Read
SHARE

বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ বলেছেন, সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে এগিয়ে নেয়। একটি সুন্দর সমাজ গঠনে সাহিত্যিকরা বিশেষ অবদান রেখে থাকেন। ঘুনে ধরা সমাজকে পরিবর্তনের দিকে এগিয়ে নিতে সাহিত্য চর্চাকে আরও গুরুত্ব দেয়া উচিত।
নব্বই দশকের প্রতিশ্রুতিশীল কবি ও ছড়াকার পিয়ার মাহমুদ-এর প্রথম ছড়াগ্রন্থ ‘এই নাও হৃদয়ের চাবি’-র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট কবি মুকুল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ আরও বলেন, কবি পিয়ার মাহমুদ একজন বিশ^াসী কবি। তিনি মানুষকে খুশি করতে কবিতা কিংবা ছড়া লিখেননি। তিনি সমাজের কাছে দায়বদ্ধ হয়ে সাহিত্য চর্চা করে যাচ্ছেন। তার কবিতায় মহান আল্লাহ ও রাসুলের প্রেম যেমন রয়েছে তেমনি মানুষ ও দেশ প্রেমের বার্তা ফুটে ওঠেছে।
ছড়াকার মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে এবং কবি আব্দুল মুকিত অপি ও সাংবাদিক শাহ সুহেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশের যুগ্ন মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বিশ^নাথের মিয়ার বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মুক্তাদির খান, দৈনিক সিলেটের ডাক এর সহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, জকিগঞ্জের লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল। গ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি মামুন সুলতান। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন গ্রন্থের লেখক কবি পিয়ার মাহমুদ।
প্রভাষক শামসুল ইসলাম ইকবালের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি আখলাকুল আম্বিয়া বাতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কামাল তৈয়ব। অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহিদ আহমদ ও মিছবাহ উদ্দিন।
মুখ্য আলোচকের বক্তব্যে কবি মুকুল চৌধুরী বলেন, অনেকে মানুষের মন জয় করতে কিংবা নিজের প্রচারের জন্য সাহিত্য চর্চা করেন। কিন্তু কবি পিয়ার মাহমুদ সে ক্ষেত্রে ব্যতিক্রম। তার কবিতায় নিজস্বতা রয়েছে। আলাদা আঙিকে, ভিন্ন স্বাদে সাজিয়ে তুলেছেন প্রতিটি কবিতা।
New Image

You Might Also Like

জাতীয় সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে এগোতে হবে, সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রী
খোকন রাজাকারের যুদ্ধাপরাধ মামলার রায় বৃহস্পতিবার
করোনায় কাজ হারিয়ে ৬১২১৮ বাংলাদেশি কর্মী ফেরত
নতুন প্রকাশনা সংগ্রহে জাতীয় গ্রন্থাগারের প্রতিনিধিদল এখন সিলেটে সিলেট বিভাগে (সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার ও হবিগঞ্জ) ২০১৪/২০১৫
রসিকতার ছলে মন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
Previous Article কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদন নিয়ে জটিলতা
Next Article জেনে নিন কিভাবে সুইডেনের ভিসা পেতে পারেন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ফকির আলমগীর আর নেই

5 years ago

শোক দিবসে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

11 years ago

বিশ্বনাথের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওলিউর রাহমানের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

12 years ago

দুই দলকেই বুঝতে হবে, দেশ আগে

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?