By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: উইন্ডিজে শেষ টেস্টেও লজ্জার হার বাংলাদেশের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলাধুলা

উইন্ডিজে শেষ টেস্টেও লজ্জার হার বাংলাদেশের

Editor
Last updated: September 17, 2014 2:06 pm
Editor
12 years ago
Share
SHARE
তামিম ইকবাল ও মুমিনুল হকের শতরানের জুটি ম্যাচ বাঁচানোর স্বপ্ন না দেখালেও অন্তত পঞ্চম দিন পর্যন্ত খেলা নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু পারেনি বাংলাদেশ। মাত্র চার দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ২৯৬ রানে হেরেছে অতিথিরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধান হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার শিবনারায়ন চন্দরপলের শতকে ভর করে বাংলাদেশকে ৪৮৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে শুরু করেছিলেন শামসুর রহমান। উইকেট পড়তেও দেরি হয়নি; হুক করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে বিদায় নেন। ২৭ বলে ৩৯ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বছরের প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই ব্যর্থ এনামুল হক। প্রথম ইনিংসে ৯ রান করলেও এবার ফিরেন শূন্য রানে।

তৃতীয় উইকেটে তামিম-মুমিনুলের ১১০ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। সুলেমান বেনের বল সুইপ করতে গিয়ে তামিম শ্যানন গ্যাব্রিয়েলের ক্যাচে পরিণত হলে ভাঙে ৪৭.১ ওভার স্থায়ী জুটি।

১৫৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে তামিম করেন ৬৪ রান।

তামিমের বিদায়ের পর ৩৪ রান যোগ করতে শেষ ৭ উইকেট হারিয়ে বড় পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।

প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া মাহমুদুল্লাহ এবার ফেরেন শূন্য রানে। আর অর্ধশতকে পৌঁছানোর পর মুমিনুলের (৫৬) বিদায় বাংলাদেশকে ভীষণ বিপদে ফেলে দেয়।

বড় হার এড়াতে বাংলাদেশ তাকিয়ে ছিল মুশফিকুর রহিম ও নাসির হোসেনের দিকে। কিন্তু তারাও খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি। মুশফিক দুই অঙ্কে পৌঁছতে পারলেও নাসির বিদায় নেন মাত্র ২ রান করে।

বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের বিদায়ের পর বাকিরা আর খেলাটা শেষ দিনে নিয়ে যেতে পারেননি।

৭৭ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার বাঁহাতি স্পিনার বেন।

এর আগে বসেজু স্টেডিয়ামে ৪ উইকেটে ২০৮ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন কোনো উইকেট না হারিয়ে আর ৬১ রান যোগ করে ২৬৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দলটি।

বাংলাদেশের বিপক্ষে আগের দুটি ইনিংসে ৮৫ ও ৮৪ রানে অপরাজিত ছিলেন চন্দরপল। এবার শতকে পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

৬৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা চন্দরপল ৩০তম টেস্ট শতকে পৌঁছানোর পর ইনিংস ঘোষণা করেন দিনেশ রামদিন। ১০১ রানে অপরাজিত থাকা চন্দরপলের ১৩৪ বলের ইনিংসটি ৮টি চার সমৃদ্ধ।

অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে চন্দরপলের সঙ্গে ১৬৯ রানের জুটি গড়া জেরেমাইন ব্ল্যাকউড অপরাজিত থাকেন ৬৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩৮০ (চন্দরপল ৮৪*, জনসন ৬৬, ব্রেথওয়েইট ৬৩; আল-আমিন ৩/৮০) ও ২৬৯/৪ ইনিংস ঘোষণা (ব্রেথওয়েইট ৪৫, জনসন ৪১, এডওয়ার্ডস ২, ব্র্যাভো ৭, চন্দরপল ১০১*, ব্ল্যাকউড ৬৬*; মাহমুদুল্লাহ ২/৬৪, শফিউল ১/৪২, তাইজুল ১/৮১)

বাংলাদেশ: ১৬১ (মাহমুদুল্লাহ ৫৩, তামিম ৪৮; রোচ ৫/৪২) ও ১৯২ (তামিম ৬৪, শামসুর ৩৯, এনামুল ০, মুমিনুল ৫৬, মাহমুদুল্লাহ ০, মুশফিক ১১, নাসির ২, তাইজুল ৪, শফিউল ১৪, রবিউল ০, আল-আমিন ০*; বেন ৫/৭২, টেইলর ৩/৩৯, গ্যাব্রিয়েল ১/২৪, রোচ ১/৪৩)

ম্যাচ সেরা: শিবনারায়ন চন্দরপল।

সিরিজ সেরা: ক্রেইগ ব্রেথওয়েইট।

You Might Also Like

কাঙ্ক্ষিত জয় পায়নি বায়ার্ন, ফাইনালে বার্সা
বিগ ব্যাশে বিগ কাণ্ড ঘটিয়েছেন ক্রিস গেইল
দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝলকে গ্রুপ সেরা বেলজিয়াম
জিম্বাবুয়েকে হারিয়ে ফের বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাল টাইগাররা
এবার বাংলাওয়াশের অপেক্ষা
Share This Article
Facebook Email Print
Previous Article মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে আমৃত্যু কারাদণ্ড সাঈদীর
Next Article রাউলের রেকর্ড ভাঙার দৌড়ে মেসি-রোনালদো
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী,
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী,
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?