By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দক্ষিণ সুরমায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে: ইউএনও
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

দক্ষিণ সুরমায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে: ইউএনও

Last updated: June 22, 2021 7:56 pm
5 years ago
2 Min Read
SHARE

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হক বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলায় শীঘ্রই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কার্যক্রম শুরু করতে উপজেলা পরিষদ কাজ করে যাচ্ছে। মোগলাবাজার হাই স্কুল খেলার মাঠে আমরা স্থায়ী সংস্কার কাজের ব্যবস্থা নেব যাতে সব সময় উপজেলার পক্ষ থেকে এই মাঠ রক্ষার্থে উন্নয়ন বরাদ্দ পায়। উপজেলার খেলাধুলায় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার সহ পরিষদ কাজ করে যাচ্ছে। খেলাধুলার প্রতি আমাদের আন্তরিকতা অব্যাহত থাকবে।
 
তিনি মঙ্গলবার (২২ জুন) বিকেলে মোগলাবাজার ইউপি মিলনায়তনে সিলেটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাল ফুটবল টুর্নামেন্ট (অনু: ১৭-২০২১) উপজেলা পর্যায়ে মোগলাবাজার ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলার ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে ও সচিব রঙ্গেশ কুমার দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ক্রীড়া সংগঠক শমশের জামাল।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ক্রীড়া সংগঠক শমশের জামাল বলেন, দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়নের যারা খেলাধুলায় জড়িত তাদের পাশে আমি আছি, আমি থাকবো। আমার সামর্থ অনুযায়ী সব সময় খেলাধুলায় পৃষ্টপোষকতা করে যাবো। এই উপজেলার যাদের বিত্ত এবং চিত্ত আছে তাদের সবার উচিত অতীতের মতো সব সময় খেলাধুলায় পৃষ্টপোষকতা করে যাওয়া। দক্ষিণ সুরমা উপজেলায় আজকে যারা সংবর্ধিত হচ্ছেন তাদের প্রতি সব সময় আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় আরো বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড মেম্বার আইয়ুব হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার  জুয়েল আহমদ, ৫নং ওয়ার্ড মেম্বার মকবুল হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার সমস উদ্দিন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মেম্বার জয়মনা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বা জ্যোৎন্সা রানী দাশ, ৮নং মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহনুর মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আহমদ, ক্রীড়া সংগঠক লায়েক আহমদ,টিম ম্যানেজার রুহুল ইসলাম, আবু বক্কর, কোচ রুমেল আহমদ, সহকারি কোচ নাইম আহমদ প্রমুখ।

সংবর্ধিত যে খেলোয়াড় উপস্থিত ছিলেন তারা হলেন- আবু হানিফ, নাসিম আহমদ, আল আমিন তানভীর, জাবেদ, লিমন, মিজান, মিনহাজ, সামাদ, মঞ্জুর, রাহিম, সালাম, খালেদ, জাহেদ, রায়হান, সাহিদ, আমিনুল, মিনাজ, সাজু প্রমুখ।

খেলায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য, সিলেট ইউনাইটেড ক্লাবের সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শমশের জামাল সংবর্ধিত দলের সবাইকে জার্সি প্রদান করেন।

You Might Also Like

সিলেটে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ: প্রস্তুত দুই ভেন্যু
শোয়েন্সটাইগার জার্মানির নতুন অধিনায়ক
আশা জাগিয়েও পারলো না টাইগাররা
বিজয়-রাহানের ব্যাটে চালকের আসনে ভারত
ব্রাজিল দলে কাকা
Previous Article সিলেটে-৩ আসনে চার প্রার্থীর হলফনামায় যা আছে
Next Article লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয়: পরিকল্পনামন্ত্রী

You Might Also Like

কোহলি–ধোনি আসছেন সবাই

11 years ago

গোলবন্যায় ফাইনালে ব্রাজিল

10 years ago

রংপুরকে হারিয়ে সিলেটের জয়

8 years ago

বিগ ব্যাশে বিগ কাণ্ড ঘটিয়েছেন ক্রিস গেইল

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?