Homeখেলাধুলাজুনে এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা

জুনে এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা

আগামী জুনে বাংলাদেশ সফরে আসার জন্য আর্জেন্টিনার সঙ্গে আলোচনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে বাফুফে। তবে জুনে এশিয়া সফরে আসছে বিশ্বকাপজয়ীরা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে মেসিদের একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ, সেটিই নিশ্চিত হয়নি।

ফুটবল সাংবাদিক গাস্তন এদুলের বরাতে টিওয়াইসি জানিয়েছে, ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও হতে পারে, চীনও হতে পারে। চীনের হওয়ারই বেশি সম্ভাবনা; চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই হচ্ছে ফিফা উইন্ডোতে

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments