Homeখেলাধুলাকার বল খেলতে ভয় পান কোহলি, জানেন?

কার বল খেলতে ভয় পান কোহলি, জানেন?

f6e8594709e2fd3ac52a065610529badইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে একের পর এক চমক দেখিয়ে চলেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক সর্বশেষ ম্যাচেও খেলেছেন অপরাজিত ৭৫ রানের ঝড়ো ইনিংস। সেই কোহলিও একজন বোলারকে খেলতে গেলে বিপদে পড়তেন বলে স্বীকার করেছেন। তিনি পাকিস্তানি কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। দুজন দুই প্রজন্মের হলেও, ওয়াসিম আকরামের স্কিল তাকে ভোগাতে পারতো বলে মনে করছেন কোহলি। কোন বোলার তাকে সমস্যায় ফেলেন? এমন প্রশ্নের উত্তরে উঠে আসলো আকরামের কথা।

বলেছেন,‘ওয়াসিম আকরামকে নিয়েই আমার যত ভয়। ওনার বিপক্ষে যদি খেলতাম তাহলে তাকেই ভয় পেতাম। কারণ তিনি খুবই দক্ষ।’

এর আগে ওয়াসিম নিজেও প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে। বলেছিলেন, ‘সে এই মুহূর্তে তিনফরম্যাটের জন্যই এক নম্বর ব্যাটসম্যান। সবখানেই কতৃত্ব নিয়ে খেলতে পারে।’

জানিয়ে রাখা ভালো, চলতি আইপিএলে এই মুহূর্তে সর্বোচ্চ রানের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। মোট রান ৬৭৭। রয়েছে তিনটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments