By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: অধিনায়ক মাশরাফি ‘দশে শূন্য’!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলাবই পত্রসর্বশেষ

অধিনায়ক মাশরাফি ‘দশে শূন্য’!

Last updated: December 20, 2015 11:11 am
11 years ago
1 Min Read
SHARE

নিজের নেতৃত্বগুণ নিয়ে একদমই উচ্ছ্বাস নেই মাশরাফি বিন মুর্তজার। অধিনায়ক হিসেবে নিজেকে দিচ্ছেন দশে শূন্য!

বাংলাদেশের ক্রিকেটকে ইতিহাসের সেরা সাফল্য এনে দিয়েছেন মাশরাফি এই বছর। এর পর বিপিএলেও দেখালেন তার নেতৃত্ব জাদু। কাগজে-কলমে শক্তিতে অনেক পিছিয়ে থাকা ও চোট-জর্জর একটি দলকে নেতৃত্ব দিলেন শিরোপা জয়ে। তিন বিপিএলের প্রতিটিতেই চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি।

প্রতিদিনই যেন তার নেতৃত্ব স্পর্শ করছে নতুন উচ্চতা। বিপিএল ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো মাশরাফি নিজে অধিনায়ক হিসেবে নিজেকে কতটা নম্বর দেবেন? হাসিমুখে মাশরাফির উত্তর, “দশে শূন্য!”

সম্পূরক পাল্টা প্রশ্নটাও উঠল, কেন? ব্যখ্যা কি?

- Advertisement -
Ad image

এবার নির্লিপ্ত কণ্ঠে মাশরাফির জবাব, “এটা নিয়ে আসলে আমার কোনো অনুভূতিই নেই!”

মাশরাফির উত্তরে অবশ্য খুব বিস্ময়ের কিছু নেই। বরাবরই নিজেকে নিয়ে বাড়াবাড়িতে খুবই সতর্ক বাংলাদেশ অধিনায়ক। তার নেতৃত্ব নিয়ে উচ্ছ্বাস এখন আকাশ ছুঁতে চাইছে বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু যথারীতি মাশরাফির পা বাস্তবতার জমিনে।

“অধিনায়ক হওয়ার পর এখনও বাজে সময় আসেনি। এজন্য সবাই প্রশংসা করছে। কিন্তু একটা দল সফল হলে পুরো দলেরই অবদান থাকে। দলের পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করাটা গুরুত্বপূর্ণ। কোচের অবদান থাকে। বাংলাদেশের কথা বলতে গেলে সবার আগে আমি চন্দিকা হাথুরুসিংহের কথা বলি। কুমিল্লার সাফল্যেও কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অনেক অবদান।”

You Might Also Like

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন সিলেটের স্বর্ণলতা
“সবুজ বাংলাদেশ গড়তে” সিটি মডেল বিদ্যালয়ের প্রত্যয়- শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
মুস্তাফিজুরের মজার ও বিস্ময়কর সব গল্প!
জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন মাশরাফি
Previous Article প্রেম করছেন মনিকা-চ্যান্ডলার?
Next Article লিড পাওয়ার পথে শ্রীলঙ্কা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

5 years ago

মুড়ারবন্দ দরবার শরীফে সূফী সঙ্গ আলোচনা সভা ও আংশিক পর্ষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

19 hours ago

ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব পড়েছে ‘দিলওয়ালে’র ব্যবসায়

11 years ago

পর্তুগালকে উড়িয়ে দিলো জার্মানি

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?