প্রবাসসর্বশেষ

গ্রেটার কামালবাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে এর অভিষেক অনুষ্ঠান ২ এপ্রিল

01গ্রেটার কামালবাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে এর অভিষেক অনুষ্ঠান আগামী ২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটের সময় যুক্তরাজ্যের ইনপ্রেশন ইভেন্ট ভ্যানুতে অনুষ্ঠিত হবে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাওয়ার হেমলসের মেয়র জন বিগস ও টাওয়ার হেমলসের স্পিকার ও কাউন্সিলর আয়াস মিয়া।
উক্ত অভিষেক অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত কামালবাজার, খাজাঞ্চী, পনাউল্লা বাজার, মুন্সিবাজার এলাকার সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গ্রেটার কামালবাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদ, সেক্রেটারী বখতিয়ার খান ও ট্রেজারার আব্দুল মুকিত নানু।

সম্পর্কিত নিবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button