By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • Home
    • Home 2
    • Home 3Hot
    • Home 4
    • Home 5New
  • Politics
    Politics
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
    5 years ago
    Best beaches in the UK for the Perfect Sandy Getaway
    5 years ago
    Latest News
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    National Day Rally 2023: Sacrifice, Effort Needed to Preserve Harmony
    5 years ago
    10 Places You Can’t Miss If It’s Your First Time in European
    5 years ago
    8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
    5 years ago
  • Technology
    TechnologyShow More
    Buying a Car Will Soon be Like Buying a Phone, Why Your Next Car Could be an EV
    6
    Hands-On With the iPhone 13, Pro, Max, and Mini
    5 years ago
    Explained: What are Smart Glasses and How Do It Work?
    5 years ago
    Apple VS Samsung– Can a Good Smartwatch Save Your Life?
    5 years ago
    Corsair HS80 RGB Wireless Gaming Headset Review
  • Posts
    • Post Layouts
      • Standard 1
      • Standard 2
      • Standard 3
      • Standard 4
      • Standard 5
      • Standard 6
      • Standard 7
      • No Featured
    • Gallery Layouts
      • Layout 1
      • Layout 2
      • layout 3
    • Video Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
      • Layout 4
    • Audio Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
    • Post Sidebar
      • Right Sidebar
      • Left Sidebar
    • Review
      • Stars
      • Scores
      • User Rating
    • Content Features
      • Highlight Shares
      • Inline Mailchimp
      • Print Post
      • Inline Related
      • Source/Via Tag
      • Reading Indicator
      • Content Size Resizer
    • Table of Contents
      • Full Width
      • Left Side
    • Sponsored Post
  • Pages
    • Search Page
    • 404 Page
Reading: চিরনিদ্রায় শায়িত এমপি সামাদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • Economics
  • Politics
  • Pursuits
  • Business
  • Science
  • Technology
  • Fashion
  • Home
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
  • Demos
  • Categories
    • Technology
    • Business
    • Pursuits
    • Fashion
    • Economics
    • Politics
    • Science
    • Wellness
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

চিরনিদ্রায় শায়িত এমপি সামাদ

Editor
Last updated: March 14, 2021 2:50 am
Editor
5 years ago
Share
SHARE

চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ফেঞ্চুগঞ্জ নূরপুর বড়বাড়ির ছেলে মাহমুদ উস সামাদ চৌধুরী। গতকাল শুক্রবার তাঁর নিজ গ্রাম নূরপুরে বাবার নামে প্রতিষ্ঠিত দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে মাহমুদ উস সামাদ চৌধুরী’র মরদেহ ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে অবতরণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মাহফুজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা লাশ গ্রহণ করেন।
পরে লাশবাহী গাড়ি নিজ বাড়িতে পৌছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় পরিবারের সদস্য ও নেতা-কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। শেষবারের মতো একনজর দেখার জন্য মরহুমের বাড়ি ও জানাজাস্থলে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিকেল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জস্থ কাসীম আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন, দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিছবাউর রহমান। জানাজায় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি, গাজী শাহনেওয়াজ মিলাদ এমপি, আব্দুল মজিদ খান এমপি, মোকাব্বির খান এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, শফি আহমদ চৌধুরী, ইয়াহইয়া চৌধুরী এহিয়া, অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকএটিএম মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান আতিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, মবশ্বির আলী, সালেহ আহমদ হিরা, হাবিবুর রহমান হাবিব, সারওয়ার হোসেন, শমসের জামাল, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জগলু চৌধুরী, এ আর সেলিম, শহিদুর রহমান সাহিন, আব্বাস উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক আহবায়ক আবুল কাহের শামীম, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক, শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজ্জাক হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শামিম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌফিকুল হাদি, জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, মরহুমের ভাগিনা ওহিদুজ্জামান চৌধুরী ছুফি, জুনেদ চৌধুরী, সাঈদ আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া হেলাল সহ আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ইমাম, শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন সদস্যবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজার পূর্বে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই সাহিদ উস সামাদ চৌধুরী। জানাজা শেষে নূরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

You Might Also Like

ভোট দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়িটি সিলেটে
সাংসদ বদি কারাগারে
জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে
কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
Share This Article
Facebook Email Print
Previous Article দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
Next Article বাসিয়া এপ্রিল ২০২১ \ ৪র্থ পৃষ্ঠা
about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
[mc4wp_form]
Zero spam, Unsubscribe at any time.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?