Homeশীর্ষ সংবাদআজ সৌদি আরবে ঈদ

আজ সৌদি আরবে ঈদ

11227902_1621124481471295_1771331417711975782_nসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে। সৌদি সরকার ও গণমাধ্যমগুলোর দেওয়া তথ্যানুযায়ী, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে কুয়েত, কাতার, জর্দান, ইরান, ইরাক, বাহরাইন, লিবিয়া, তুরস্ক, চীন, ফিলিপাইন, বলকান অঞ্চল ও মালয়েশিয়াতেও আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে। সৌদি আরবের রেওয়াজ অনুযায়ী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এজন্য পবিত্র ঈদুল ফিতরের নামাজ আয়োজনে ইতোমধ্যেই সরকারিভাবে সব রকম ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকায় ৬৫৮টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব মসজিদে স্থানীয়রাসহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়াও মসজিদের বাইরে ৩৩টি এলাকায় খোলা জায়গায় নামাজের ব্যবস্থা রয়েছে। রিয়াদের দিরাইয়া, সোলেমানিয়া ও মানফোহা জামে মসজিদে মহিলাদের জন্যও ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রিয়াদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় ভোর ৫টা ৩৩ মিনিটে। এছাড়াও সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম-এ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আল খোবার উপশহরে আল-ফালাহ জামে মসজিদে হবে ঈদের প্রধান জামাত। অন্যদিকে, আল-কাসিম প্রদেশে স্থানীয় সময় অনুযায়ী ‘ডিরাইয়া জামে মসজিদ’ ও ‘মালিক ফাহাদ জামে মসজিদে’ ঈদের প্রধান জামাত হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জেদ্দা, মক্কা, ও মদিনায় একই ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments