By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১১৭ বছরে জেরালিন টালি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

১১৭ বছরে জেরালিন টালি

Last updated: May 25, 2015 5:02 pm
11 years ago
2 Min Read
SHARE

১১৬তম জন্মদিনে স্বজনদের সঙ্গে জেরালীন টালী (বামে)। ছবিটি শনিবার (২৩ মে ২০১৫) মিশিগানের ইঙ্কস্টার রেস্তোরাঁ থেকে তোলা। ছবি: রয়টার্সরাইট ভ্রাতৃদ্বয় (উইলবার রাইট ও অরভিল রাইট) প্রথম বিমানটি নিয়ে যখন আকাশে উড়াল দিলেন তখন জেরালিন টালির বয়স ছিল চার বছর। ১৩ বছর বয়সে শুনলেন, আটলান্টিকে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ভয়াবহ ঘটনার কথা। শুধু তাই নয়, প্রথম বিশ্বযুদ্ধ থেকে আফগান-ইরাক যুদ্ধেরও সাক্ষী তিনি। সেই জেরালিন টালি এখন বিশ্বের প্রবীণতম নারী। গতকাল শনিবার ১১৭ বছরে পা দিয়েছেন তিনি।

এই ১১৭ বছরেও জেরালিন সচেতনভাবে আশপাশের খোঁজখবর রাখতে পারেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

দ্য ইউএস টুডে পত্রিকার তথ্য অনুযায়ী, ১৮৯৯ সালের ২৩ মে জর্জিয়াতে জন্ম নেওয়া জেরালিন ১৯৩৫ সাল থেকে মিশিগান অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯০০ সালের আগে জন্ম নিয়ে বেঁচে আছেন, বিশ্বের এমন তিনজনের মধ্যে জেরালিন একজন। ১৮০০ শতকে জন্ম নেওয়া অপর দুই জীবিত ব্যক্তি হলেন জর্জিয়ার সুসানা মুসহাত ও ইতালির এমা মোরাতো।

এবারে জেরালিন টালির জন্মদিনটি বেশ ঘটা করেই পালন করা হয়। তাঁর জন্মদিন উপলক্ষে নগরীর স্বাস্থ্য এবং মানবসম্পদ বিভাগ থেকে নগদ অর্থে উপহার হিসেবে পাঠানো হয়েছে। নগরীর মেয়রসহ স্থানীয় আইনপ্রণেতারাও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন শতায়ু এই নারীকে। দুই বছর আগে অবশ্য প্রেসিডেন্ট বারাক ওবামা চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন তাঁকে।

নিজের দীর্ঘায়ু হওয়া নিয়ে তেমন কিছু বলেন না জেরালিন টালি। ঈশ্বরের ইচ্ছাকেই দীর্ঘায়ুর কারণ বলে মনে করেন তিনি। তাঁর স্বজনেরা জানান, জেরালিন সব সময় বলেন, অন্যের প্রতি তেমন আচরণ করো, ঠিক যেমন আচরণ তুমি অন্যের কাছ থেকে আশা করো।

মানুষের দীর্ঘায়ু নিয়ে তথ্য সংগ্রহ ও জেরেনটোলজী বিশেষজ্ঞদের মতে, ১১০ বছরের বেশি বেঁচে আছেন, বিশ্বে এমন মানুষের সংখ্যা মাত্র ৪৭ জন। এর মধ্যে ৪৫ জনই নারী। বিশ্বের জীবিত দুই প্রবীণতম পুরুষ হচ্ছেন জাপানের জাকারি মোমি ও ইয়াসুতরো কইডি। তাঁদের দুজনেরই বয়স এখন ১১২ বছর। ফ্রান্সের জেনি ক্যালমেন্ট সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন। ১৯৯৭ সালে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২২ বছর ১৬৪ দিন।

You Might Also Like

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ —এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেয়ার নির্দেশ
প্রবাসিরা মাতৃভূমির মানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রেখে চলেছেন ————বদর উদ্দিন আহমদ কামরান
হজ ফ্লাইট শুরু : প্রথম বিমানে ৪০৯ যাত্রীর ঢাকা ত্যাগ
১৩ আগষ্ট হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Previous Article চিত্রনায়ক মিঠুনের ইন্তেকাল
Next Article ১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির মত বিনিময় সভা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কবি মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক

5 years ago

সিআইপির অনলাইন সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে

12 years ago

আসিফের গান নকল করেছেন কিংবদন্তি এ আর রহমান!

10 years ago

তিস্তার পানি বিপৎসীমার ১০ সে.মি ওপরে

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?