By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন সোহেল তাজ !
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বই পত্রসর্বশেষ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন সোহেল তাজ !

Last updated: January 25, 2016 6:41 pm
11 years ago
2 Min Read
SHARE

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। কার্যনির্বাহী সংসদ (কেন্দ্রীয় কমিটি) থেকে কারা কারা বাদ পড়ছেন, নতুন কারা কারা ঢুকছেন? সাধারণ সম্পাদক পদে কি পরিবর্তন আসছে, নাকি বর্তমান সাধারণ সম্পাদকই বহাল থাকছেন?, রদবদল হলে কে হচ্ছেন দলের নতুন সাধারণ সম্পাদক? এসব আলোচনা এখন নেতাকর্মীদের মুখে মুখে।

আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সম্মেলনের প্রস্তুতির কাজ এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

আগামী সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পদ সংখ্যা অপরিবর্তিত রেখে বিভিন্ন পদে ব্যাপক রদবদল ও চমক থাকছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

সবচেয়ে বড় চমক আসতে পারে দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার একজন তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে তিন যুগ্ম সাধারণ সম্পাদক পদের একটিতে আনা হতে পারে। বিগত মন্ত্রিসভা থেকে পদত্যাগী এই নেতা আবার রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টাও চালানো হচ্ছে।

এছাড়াও এবারের সম্মেলনে আওয়ামী লীগে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর মধ্যে আলোচনা রয়েছে। বর্তমানে কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এমন জায়গা থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন। আবার দলের তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্ব আনা হতে পারে। দলের গঠনতন্ত্রেও কিছু সংশোধনী বা সংযোজন আসতে পারে।

সোহেল তাজ শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সোহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সোহেল তাজকে স্বাগত জানিয়েছেন। -বাংলানিউজ

You Might Also Like

কেন্দ্রীয় বিএনপিতে নেতৃত্বশূণ্য সিলেট
রোটারী ক্লাব অব জালালাবাদের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
‘প্রকাশ্যে চুমু খাওয়ার অনুষ্ঠান’ প্রতিহত করবে ওলামা লীগ
সৌন্দর্য ধরে রাখতে শীতকালে করবেন না এই ৭টি ভুল
হাইব্রীড সিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
Previous Article চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি
Next Article ক্রিকেট নিউ জিল্যান্ডে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেট সাউথ এর উদ্যোগে বৃরোপন কর্মসূচি উদ্বোধন পরিবেশের ভারসাম্য রা ও প্রাকৃতিক দূর্যোগে গাছপালা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে

10 years ago

গোল্ডেন এ+ প্রাপ্ত মাজেদুর রহমান শিপন ডাক্তার হতে চায়

12 years ago

আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের মাতার দাফন সম্পন্ন

9 years ago

দিঘলবাক হাই স্কুলের পরিচিতি ও মতবিনিময় সভায় তথ্য প্রযুক্তির জন্য বাংলাদেশ আজ বিশ^মানের শিক্ষার সাথে পরিচিত- শ্রী বনমালী ভৌমিক

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?