By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘অজ্ঞতার কারণে মানুষ শিরিক-বেদআতে লিপ্ত’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

‘অজ্ঞতার কারণে মানুষ শিরিক-বেদআতে লিপ্ত’

Last updated: February 2, 2016 1:01 pm
11 years ago
2 Min Read
SHARE

সৌদি বংশদ্ভোত, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক (রা.) বংশধর ড. শাইখ ওহিব আব্দুর রহমান মুহাম্মদ খউজ বলেছেন- অজ্ঞতার কারণে মানুষ শিরিক-বেদআতে লিপ্ত রয়েছে। অনেকে না জেনে আল্লাহর সাথে যে কাউকে শরিক করে ফেলে। প্রত্যেককে মনে রাখতে হবে আল্লাহ এক। তাঁর সাথে কাউকে শরিক করা যাবে না। এটা শিরিক। নিজের সকল চাহিদা, মনের বাসনাসহ সবকিছুই চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। তিনি বান্দার সকল নেক চাওয়া পূর্ণ করবেন। কোন মাজারে গিয়ে তার কাছে চাওয়া-সেজদা করা শিরিক। অতচ মানুষ তাই করছে। জেনেশুনে কোন মানুষ শিরিকি কাজ করলে কেয়ামতের ময়দানে তার স্থান হবে জাহান্নামে। তাই সকলকে শিরিক-বেদআতি কাজ থেকে বিরত থাকতে হবে। পূর্ব পুরুষের পথ ধরে নয়, জীবন পরিচালিত করতে হবে কোরআন-হাদিসের আলোকে। তাই সকলকে কুরআন-হাদিসের পথ অনুসরণ করে চলতে হবে।

তিনি সিলেট সদর উপজেলার প্রখ্যাত আলেমে দ্বীন, মোহাম্মদিয়া-আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী (রহ.) জামে মসজিদের স্বপ্নদ্রষ্টা, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী (রহ.) ২য় ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোহাম্মদিয়া-আলহাজ্ব মাওলানা আব্দুল বারী (রহ.) জামে মসজিদের মোতায়াল্লি হাজী আব্দুল খালিকের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওলানা আব্দুল বারী ও আবেদা খাতুন ফাউন্ডেশনের সদস্য সচিব, সাংবাদিক মো. ওলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক মামুন।

মাওলানা আব্দুল বারী ও আবেদা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৌদি বংশদ্ভ‚ত শেখ ইব্রাহিম আবুল কাশেমের পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সৌদি বংশদ্ভ‚ত শেখ আলি আল গামদি, হাজী নুর মিয়া, হাজী আরমান আলী, হাতিক উল্লাহ, মুক্তিযোদ্ধা ওয়াছিব উল্লাহ, নুরুল ইসলাম, শফিকুর রহমান, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, অ্যাডভোকেট ওয়ারিছ আলী, হাফিজ গোলাম রব্বানী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নুরুল আমিন, হাফিজ আজিজুর রহমান রফিক (অলি মুহাম্মদ), হাফিজ হুসাম উদ্দিন, শাহিন আহমদ, সোহেল আহমদ, নুরুল আলম, হাফিজ আমির আলী প্রমুখ। বাংলা অনুবাদ করেন মাওলানা কাওছার আহমদ।

You Might Also Like

স্বপ্ন সম্পর্কে মজার কিছু অজানা তথ্য
কঠোর নিরাপত্তা বলয়ঃ শাহজালাল মাজার ঘিরে অর্ধশত সিসি ক্যামেরা
দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান মন্টু
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রোবট
সাইদুর রহমান সাঈদ।
Previous Article সিলেটের ‘নাগা মরিচের’ ঝাল বিদেশে!
Next Article ৬৫ রানে গুড়িয়ে গেল নামিবিয়া ,গ্রুপ সেরার পথে বাংলাদেশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

এম মোসাইদ খান ।। জিহ্বা

5 years ago

সমুদ্রে মিলনরত দম্পতি একসঙ্গে জোড়া লেগে যাওয়ায় হাসপাতালে

12 years ago

প্রতি ঘন্টায় যার আয় এক হাজার ২০০ কোটি টাকা

12 years ago

মস্তিষ্ক সম্পর্কে যে ১১ টি বিস্ময়কর তথ্য ভীষণ অবাক করবে আপনাকে!

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?