By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: প্রায় তিন যুগ পর উদ্ধার হলো সিলেট সিটি কর্পোরেশনের জমি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

প্রায় তিন যুগ পর উদ্ধার হলো সিলেট সিটি কর্পোরেশনের জমি

Last updated: August 18, 2016 8:28 am
10 years ago
3 Min Read
SHARE

a1প্রায় ২ কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রায় তিন যুগ থেকে এই জমিটি অবৈধভাবে দখলে রাখা হয়েছিল। মহানগরীর দাঁড়িয়াপাড়া মূলপয়েন্টের রাস্তাঘেষে (মেঘনা বি/৩৭) থাকা এই উদ্ধারকৃত ভূমির পরিমান ৮ শতক। বুধবার (১৭ আগস্ট) দুপুরে মাননীয় আদালতের ডিক্রি মোতাবেক এই জমি দখলে নিয়ে আসে সিলেট সিটি কর্পোরেশন। উদ্ধারকৃত জমির তপশীল হচ্ছে মৌজা: সিলেট মিউনিসিপ্যালিটি, জেএলনং: ৯১, খতিয়ান: ৩৭৮৮, দাগ নং: ৫০২৬, পরিমান : ০.০৮ একর।
বেলা ১২ টায় সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শরিফুজ্জামানের নেতৃত্বে আইন মোতাবেক জমির দখল নিতে সেখানে উপস্থিত হয় সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ টিম। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়া, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম আবজাদ হোসেন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক,
সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, কর কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবদুল আজিজ, এ্যাসেসর চন্দন দাশ, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব ও আবদুস সোবহান, উপ সহকারী প্রকৌশলী জুবেদ আলম ও তানভীর আহমেদ তামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ইন্সপেক্টর রেজাউল ইসলামের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানায়, বর্তমানে দাঁড়িয়াপাড়া পয়েন্টেরা রাস্তাঘেষে যে জমিটি আছে সেই জমিতে একসময় পুকুর ছিল, যা এলাকার মানুষ ব্যবহার করতেন। এস এ রেকর্ডমূলে এই জমির মালিক ছিল তৎকালীন পৌরসভা যা বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন। পরবর্তীতে মাটি ভরাট করে এই জমির শ্রেনী পরিবর্তন করা হয়।
২০০৭ সালে সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র আযম খান বাদী হয়ে সহকারী জজ আদালতে স্বত্ব মামলা দায়ের করেন, যাতে বিবাদী করা হয় হায়দর বখত চৌধুরীসহ ৯ জনকে। যার প্রেক্ষিতে মাননীয় সহকারী জজ জকিগঞ্জ আদালত ২০১৬ সালের ২২ মে সিটি কর্পোরেশনের অনুকূলে রায় ঘোষনা করেন এবং ২৯ মে ডিক্রি জারি করেন। চলতি মাসের ১৪ আগস্ট এই ডিক্রির আইন সংগত কপি পাওয়ার পর বুধবার (১৭ আগস্ট) আইনী প্রক্রিয়া অনুসরণ করে জমির দখল লাভ করে সিলেট সিটি কর্পোরেশন।
এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এই জমিটির প্রকৃত মালিক সিলেট সিটি কর্পোরেশন, যা মাননীয় আদালতের রায়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আইনের প্রক্রিয়া অনুসরণ করে আমরা জমির দখল পেয়েছি। ভবিষ্যতে এই জমিটি মহানগরীর উন্নয়নের সাথে সংগতি রেখে ব্যবহার করা হবে-জানান এনামুল হাবীব।

You Might Also Like

জামালগঞ্জের এমরুল কয়েস লোক উৎসবে বাসিয়া প্রকাশনীর স্টল থাকবে
পাঠ্যপুস্তক উৎসব শুক্রবারই
ঐতিহাসিক সিরিজ জয়
মো. খালেদ মিয়া ।। বঙ্গবন্ধু
২১ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ
Previous Article জঙ্গী ও সন্ত্রাস দমনে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে—ডেপুটি পুলিশ কমিশনার
Next Article মুক্তিযুদ্ধে অর্জিত এই সোনার বাংলাদেশ কখনো জঙ্গী রাষ্ট্র হবে না — এমপি. ইমরান আহমদ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

টি২০তেও পাকিস্তানকে হারালো বাংলাদেশ

11 years ago

রমজানের আগে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার

12 years ago

সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত : আমন ধানের ব্যাপক ক্ষতি

12 years ago

শাহজালাল বিমানবন্দরে ৮৬ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ৫

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?