By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পাঠ্যপুস্তক উৎসব শুক্রবারই
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

পাঠ্যপুস্তক উৎসব শুক্রবারই

Last updated: December 23, 2015 8:32 pm
11 years ago
3 Min Read
SHARE

শুধু প্রাথমিকের নয়, বিনামূল্যের নতুন বই নিতে মাধ্যমিকের শিক্ষার্থীদেরও শুক্রবার স্কুলে যেতে হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এক সভায় ২ জানুয়ারির পরিবর্তে ১ জানুয়ারি শুক্রবার পাঠ্যপুস্তক উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একদিন আগেই জানিয়েছিল, ১ জানুয়ারি প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে তারা।

১ জানুয়ারি শুক্রবার হওয়ায় সেদিন বিদ্যালয়ে শিক্ষার্থীদের আনতে প্রথমে চাননি শিক্ষামন্ত্রী নাহিদ। তবে তিনি বলেছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একদিনেই পাঠ্যপুস্তক উৎসব করা হবে।

বুধবার বৈঠকের পর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। এজন্য মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান ওই দিন খোলা থাকবে।

উপ-সচিব জানান, ১ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর সরকারি ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২ জানুয়ারি সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের বই উৎসব আয়োজনের কথা ছিল।

গণশিক্ষা মন্ত্রণালয়ের উৎসবের সময় সকাল ১০টায়, শিক্ষা মন্ত্রণালয় তার এক ঘণ্টা আগে তাদের পাঠ্যপুস্তক উৎসবের সময় নির্ধারণ করেছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার নতুন বছরের প্রথম দিন সকাল ১০টায় মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।

- Advertisement -
Ad image

তার আগের দিন ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন।

এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ৩৫ কোটি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।

গত কয়েক বছর ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বর্ণিল আয়োজনে একই স্থানে পাঠ্যপুস্তক উৎসব হচ্ছিল।

- Advertisement -
Ad image

শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণের দায়িত্বে রয়েছে। অন্যদিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকের দায়িত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রচারে প্রাধান্য পেতে এবার বন্ধের দিন শুক্রবার এই উৎসব পালনের সিদ্ধান্ত নেয় গণশিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একসঙ্গে পাঠ্যপুস্তক উৎসব হলে তাদের কর্মতৎপরতা শিক্ষা মন্ত্রণালয়ের প্রচারের আড়ালে হারিয়ে যায়।

দুই মন্ত্রণালয়ের আলাদা উৎসব পালনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে বুধবার জরুরি সভা করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ জানুয়ারি গণশিক্ষা মন্ত্রণালয় পাঠ্যপুস্তক উৎসব পালন করলে পরের দিন একই ধরনের উৎসবে ভাটা পড়বে-তা ধরে নিয়েই আমরা বই বিতরণের দিন একদিন এগিয়ে এনেছি।”

You Might Also Like

মিস কসমোপলিটন ওয়ার্ল্ড এর ফাইনাল সমাপ্ত ‘নাদিমস ফটোগ্রাফি’ থেকে মিস ফটোজেনিক ও বেস্ট স্মাইল এ্যাওয়ার্ড পেলো মিস লিথুনিয়া ও মিস পোলান্ড
বাসায় অভিযান, এক অভিনেত্রী ও দুই মডেল আটক
সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত আসরে বক্তারা লেখনীর মাধ্যমে আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে হবে
Previous Article বাসিয়ার সাথে একান্ত আলাপচারিতায় তরুণ কবি এম মোসাইদ খান ‘আলোয় আলোয় উজ্জ্বল যৌবনা নগরীর কোলে ফেরারী আমি।’ শুধু মা, মানুষ আর মাতৃভূমির প্রতি ভালোবাসা আমার নিত্যসঙ্গী
Next Article আন্দোলন ‘অযৌক্তিক’, পে স্কেলে নড়চড় নয়: অর্থমন্ত্রী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মুস্তাফিজের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা!

11 years ago

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর ২০ এপ্রিল প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপি

7 years ago

মোগলাবাজারে স্ত্রী-সন্তানকে খুন করে পাষন্ড স্বামীর পলায়ন

12 years ago

খোকন রাজাকারের যুদ্ধাপরাধ মামলার রায় বৃহস্পতিবার

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?