Homeশীর্ষ সংবাদবাসায় অভিযান, এক অভিনেত্রী ও দুই মডেল আটক

বাসায় অভিযান, এক অভিনেত্রী ও দুই মডেল আটক

রাজধানীতে অভিযান চালিয়ে এক অভিনেত্রী ও দুই মডেলকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়। এরা হলেন, অভিনেত্রী শিলা হাসান, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মৌ আক্তার। রাত ১০টার দিকে তাদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাদের কাছে মাদক পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ থেকে ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালানো হয়। প্রায় একই সময় অভিযান চলে অভিনেত্রী শিলা হাসান ও মডেল মৌ আক্তারের বাসায়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ওই তিনজনকে আটক করার কথা নিশ্চিত করেছে। অভিযানে মাদক উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

আটকদের মধ্যে মডেল পিয়াসা নানা ঘটনায় আলোচনায় ছিলেন। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় তার নাম সামনে আসে।

সর্বশেষ গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয় তাতেও পিয়াসার নাম ছিল।

আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগে সাফাতের সঙ্গে তার বিচ্ছেদ হয় বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments