Homeশীর্ষ সংবাদভুল লিখলেই কাঁপবে কলম!

ভুল লিখলেই কাঁপবে কলম!

002এবার বানান ভুল ধরার জন্য আবিষ্কার হয়েছে এক বিশেষ কলম। জার্মানির মিউনিখের লার্নসটিফট নামের একটি প্রতিষ্ঠান এমন এক কলম তৈরি করেছে, যেটি ভুল বানান লিখলেই কেঁপে উঠবে। আর আপনি জেনে যাবেন আপনি ভুল লিখছেন। তবে হ্যাঁ সঠিক লিখতে হবে আপনাকেই।

জার্মানির এক অনলাইন সংবাদ মাধ্যমের খবর অনুসারে, আবিষ্কৃত এই কলমটিতে ব্যবহার করা হয়েছে সাধারণ কালি। দেখতেও আর দশটা কলমের মতোই। তবে এতে বসানো হয়েছে বিশেষ ধরনের মোশান সেন্সর, ছোট আকারের ব্যাটারি এবং ওয়াইফাই চিপ। এগুলো কলমের নির্দিষ্ট গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি ভুল বানান ও খারাপ হাতের লেখা শনাক্ত করবে। প্রায় দেড় বছর গবেষণার পর বিশেষ প্রযুক্তির কলমটি তৈরি করেছে লার্নসটিফট গবেষকরা।

এ বিষয়ে লার্নসটিফটের সহ-প্রতিষ্ঠাতা জানান, কলমটিতে আছে ‘ক্যালিগ্রাফি’ ও ‘অর্থোগ্রাফি’ নামের দুটি অংশ। শব্দভাণ্ডারের সঙ্গে লেখার অমিল হলেই কলমটি কাঁপতে থাকবে। তখন লেখক বুঝতে পারবেন তার লেখাটি ভুল। তখন লেখক তা অনায়াসে সংশোধন করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments