By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১৭ বছর পর নীতিমালায় যুক্ত হচ্ছে ‘ইন্টারনেট’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

১৭ বছর পর নীতিমালায় যুক্ত হচ্ছে ‘ইন্টারনেট’

Last updated: August 2, 2015 9:23 am
11 years ago
4 Min Read
SHARE

0012প্রযুক্তির আমুল পরিবর্তন হয়েছে। টুজি (দ্বিতীয় প্রজন্ম), থ্রিজি (তৃতীয় প্রজন্ম) পেরিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ খাত এখন ফোর-জির (চতুর্থ প্রজন্ম) যুগে প্রবেশ করছে। দেশে সাড়ে ১২ কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হাতে হাতে ইন্টারনেট। কিন্তু টেলিযোগাযোগ খাত পরিচালিত হচ্ছে সেই ১৭ বছরের পুরনো নীতিমালায়। এমনকি এ নীতিমালায় ‘ইন্টারনেট’ শব্দটিই নেই!

এবার এ নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। সূত্র ও খাত সংশ্লিষ্টদের মতে এ পরিবর্তন হবে অনেকখানিই অপারেটর বান্ধব।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে খসড়া নীতিমালা প্রায় চূড়ান্ত হয়েছে। সবপক্ষের মতামত পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই মন্ত্রিসভায় পাঠানো হবে।

এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার বলেন, ‘নীতিমালায় সবার জন্য সমান সুযোগ রাখা হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কারও জন্য বিশেষ সুযোগ রাখা হবে না। নীতিমালার খসড়া প্রায় চূড়ান্ত। এতে সামান্য কিছু পরিবর্তন এনে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।’

নবনিযুক্ত এ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে নীতিমালায় পরিবর্তন আনার কথা ‍উল্লেখ করে বলেন, ‘নীতিমালায় প্রযুক্তি নিরপেক্ষতার (টেকনোলজি নিউট্রাল)বিষয়টি আনা হবে।’

খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালায় এ ধরনের পরিবর্তন আনলে মোবাইল ফোন অপারেটররা বাড়তি সুবিধা পাবেন। এতে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে।

নীতিমালায় প্রযুক্তি নিরপেক্ষতার ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে, এখন অপারেটরদের নির্দিষ্ট সেবার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক নির্ধারিত তরঙ্গ (স্পেকট্রাম) ব্যান্ড ব্যবহার করতে হয়। অর্থাৎ টুজির জন্য একটি ১৮০০ মেগাহার্জ ব্যান্ডউইথ নির্দিষ্ট । এটা দিয়ে থ্রিজি সেবা দিতে পারে না অপারেটররা। থ্রিজির জন্য ২১০০ মেগাহার্জ ব্যান্ডউইথ নির্ধারিত।

প্রযুক্তি নিরপেক্ষ নীতিমালা হলে অপারেটররা ১৮০০ মেগাহার্জ তরঙ্গ ব্যান্ডেই থ্রিজি সেবা দিতে পারবে। এতে অপারেটরদের ব্যয় কমবে।

এছাড়া নীতিমালায় সমন্বিত লাইসেন্সিংয়ের (ইউনিফাইড লাইসেন্সিং) ব্যবস্থা রাখা হচ্ছে। এখন অপারেটরদের প্রতি সেবার জন্য পৃথক পৃথক লাইসেন্স নিতে হয়। ইউনিফাইড লাইসেন্সিংয়ের মাধ্যমে যে কোনো অপারেটর সবধরনের সেবা দিতে পারবে।

- Advertisement -
Ad image

এদিকে বিদ্যমান নীতিমালায় ‘ইন্টারনেট’ শব্দটিই নেই। এটিকে ‘বাড়তি সেবা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন নীতিমালায় এ বিষয়ে আমূল পরিবর্তন আসছে বলে সূত্র জানিয়েছে।

গ্রাহকদের উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ব্রডব্যান্ডের সংজ্ঞা নির্ধারণ করে দেয়া থাকবে। বর্তমানে ইন্টারনেটের ন্যূনতম গতি এক এমবিপিএস হলে তাকে ব্রডব্যান্ড বলা হয়।

নতুন নীতিমালায় বৈদেশিক বিনিয়োগের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানা গেছে। কারণ টেলিযোগযো খাতটি মূলত বিদেশি বিনিয়োগনির্ভর। আর অপারেটররা নিজেদের বিনিয়োগ সুরক্ষার বিষয়ে নীতিমালায় সুস্পষ্ট বিধান চান।

- Advertisement -
Ad image

সূত্র আরো জানিয়েছে, নতুন নীতিমালায় টেলিযোগোযোগ খাতের বিদ্যমান কর ব্যবস্থারও পরিবর্তন আনা হবে।

বর্তমান টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়ন করা হয় ১৯৯৮ সালে। এ নীতিমালায় ২০১৫ সালের মধ্যে টেলিঘনত্ব ১০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু সরকার ও উদ্যোক্তাদের নানা উদ্যোগের কারণে টেলিঘনত্ব বর্তমানে প্রায় ৮৫ শতাংশে পৌঁছেছে। তাই এ নীতিমালা যুগপোযুগী করার দাবি জানিয়ে আসছে অপারেটরসহ সংশ্লিষ্ট সবাই।

এর পরিপ্রেক্ষিতে সরকার দু’বার এ নীতিমালা যুগপোযুগী করার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বশেষ ২০১২ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) বিশেষজ্ঞ জিম হোমসের সহায়তায় একটি খসড়া নীতিমালা প্রস্তুত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

গত বছর বিটিআরসি এ বিষয়ে আবারও উদ্যোগ নেয়। তারা একটি খসড়া তৈরি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তীতে এ খসড়ার ওপর সবার মতামত চাওয়া হয়। এখন মতামত পর্যালোচনা করে খসড়া চূড়ান্ত করা হচ্ছে।

You Might Also Like

প্রাথমিকে ৫ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ আসছে
সাংবাদিক শেখ লুৎফুর রহমান গুরুত্বর অসুস্থ : দোয়া কামনা
মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন
দলের ডেপুটি লিডার পদে লড়বেন রুশনারা
সিলেট নগরীতে বাইসাইকেলে বরযাত্রা
Previous Article মস্তিষ্ক সম্পর্কে যে ১১ টি বিস্ময়কর তথ্য ভীষণ অবাক করবে আপনাকে!
Next Article ভুল লিখলেই কাঁপবে কলম!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

৪ শিশু হত্যা মামলার আসামি বাচ্চু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

11 years ago

সিম নিবন্ধনে হয়রানি বন্ধে মাঠে নামছে মোবাইল টিম

11 years ago

বাংলাদেশ সফরের জন্য আমি উন্মুখ হয়ে আছি: নরেন্দ্র মোদি

12 years ago

মন্ত্রী হচ্ছেন যারা

8 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?