By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: তেলের দাম কমছে না
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বই পত্রসর্বশেষ

তেলের দাম কমছে না

Last updated: February 18, 2016 10:10 am
11 years ago
3 Min Read
SHARE

সব মহল থেকে দাবি উঠলেও জ্বালানি তেলের দাম যে আপাতত কমছে না, তা স্পষ্ট হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ধার-দেনা শোধ হলে প্রয়োজনে জ্বালানি তেলের দাম কমানো হবে, বুধবার সংসদে এক প্রশ্নের উত্তরে বলেছেন তিনি।

ভর্তুকি দিয়ে জ্বালানি তেল বিক্রি করতে গিয়ে বিপিসির ঋণের ১৫-১৬ হাজার কোটি টাকা শোধ করা এখনও বাকি আছে বলে জানান প্রধানমন্ত্রী।

২০১৩ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দর বেড়ে ১২২ ডলারে ওঠার পর বাংলাদেশেও দাম বাড়ানো হয়। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -
Ad image

এরপর গত দুই বছর ধরে জ্বালানি তেলের দাম পড়তে পড়তে ৪০ ডলারের নিচে নামলেও দাম সমন্বয় করেনি সরকার।

তেলের দাম না কমানোর পক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এতদিনের লোকসান তুলে আনার যুক্তি সরকারের পক্ষ থেকে দেখানো হচ্ছে।

বুধবার সংসদে হাজি সেলিমের এক প্রশ্নের উত্তরেও একই প্রসঙ্গ তোলেন সরকার প্রধান হাসিনা।

হাজি সেলিম দাম কমানোর পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, তেলের দাম কমানো হলে মানুষ গ্যাস ব্যবহার করবে না। তখন গ্যাস শিল্পে দেওয়া যাবে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “যখন বিশ্ববাজারে ডিজেলের দাম অতিরিক্ত ছিল, তখন আমরা সাবসিডি দিয়ে ডিজেল বিক্রি করেছি। যার ফলে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের হাজার হাজার কোটি টাকা লোন হয়ে গেছে। তখন তো কেউ বলেননি, আমরাও ডিজেলের দাম বাড়াই।

- Advertisement -
Ad image

“এই সময় এই বোধহয় কিছুটা আমরা সাশ্রয় করতে পারছি। এখন পেট্টোলিয়াম কর্পোরেশন আয় করে লোন শোধ করছে। ৩৮ হাজার কোটি টাকা লোন, ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা লোন শোধ করা হয়েছে এবং আরও শোধ করতে হবে। এছাড়া ভ্যাট, ট্যাক্সও রয়েছে সেগুলোও পরিশোধ করতে হবে। প্রায় ১৫/১৬ হাজার কোটি টাকা শোধ করতে হবে।”

“এতদিন যে আমরা ডিজেল কেনার জন্য ভর্তুকি দিলাম, লোন নেওয়া হল, সেগুলো আগে শোধ করে দেব। অর্থ্যাৎ ধার দেনা শোধ করার পরে প্রয়োজন হলে আমরা দাম কমাব,” বলেন প্রধানমন্ত্রী।

সংসদীয় কমিটিতে সম্প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১৫ মাসে ১১ হাজার ৭৮ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে বিপিসি। এই আয় থেকে ৭ হাজার ১০৮ কোটি ৬৩ লাখ টাকা দেনা শোধ এবং ইস্টার্ন রিফাইনারির দুই নম্বর ইউনিটের জমির জন্য খরচ করা হয়েছে।

- Advertisement -
Ad image

এসব টাকা শোধের পরও সরকারের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া ২৬ হাজার ৩৪৯ কোটি ৮১ লাখ টাকার দায় এখনও বিপিসির রয়েছে বলে সংসদীয় কমিটির গত ৯ ফেব্রুয়ারির ওই বৈঠকে জানানো হয়।

তেলের দাম কমানো যায় কি না, তা বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান রেখেছিল সংসদীয় কমিটি।

ব্যবসায়ী, অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানিয়ে আসছে।

তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একদিন আগে বলেছিলেন, বিপিসি একটি মতামত দিয়েছে, তবে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর মতামত নিয়েই এই বিষয়ে সিদ্ধান্ত হবে।

You Might Also Like

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
আসছেন এরশাদ, সিলেট জাপায় নতুন হাওয়া
নেইমার-সুয়ারেসের নৈপুণ্যে শেষ চারে বার্সা
প্যারিসে বন্ধু মহলের সাধারণ সভা অনুষ্ঠিত
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর ২০ এপ্রিল প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপি
Previous Article বাংলালিংকে আকর্ষণীয় বেতনের চাকরি
Next Article কাজীরবাজার সেতু পীর হবিবের নামে করণের দাবি দেশ-বিদেশে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ২৭ ডিসেম্বর থেকে

11 years ago

৪৬ কিমি রেলপথ হলেই সরাসরি ট্রেন চলবে ‘সুনামগঞ্জ টু ঢাকা’

11 years ago

কবি মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক

5 years ago

মিসবাহ উদ্দিন সিরাজ ফুল গ্রহন করেননি

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?