By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কাজীরবাজার সেতু পীর হবিবের নামে করণের দাবি দেশ-বিদেশে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বই পত্রসর্বশেষ

কাজীরবাজার সেতু পীর হবিবের নামে করণের দাবি দেশ-বিদেশে

Last updated: February 18, 2016 10:14 am
11 years ago
2 Min Read
SHARE

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, গণতন্ত্রী পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সাংসদ প্রয়াত জননেতা পীর হবিবুর রহমানের নামে নবনির্মিত কাজীরবাজার সেতুর নামকরণের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। প্রয়াত এই জননেতার ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভাতেও ফের দাবি উঠলো। একই দিন ইংল্যান্ডের পূর্ব লন্ডনে পীর হবিবের জীবন নিয়ে নির্মিত প্রামান্য চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানেও এমন দাবি তোলেছেন প্রবাসী বাঙালিরা।

মঙ্গলবার বিকালে দক্ষিণসুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় দক্ষিণসুরমা এলাকার সাধারণ মানুষরা অর্থমন্ত্রীর সামনে কাজীরবাজার সেতুকে পীর হবিবের নামে নামকরণের দাবি জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনে মন্টিফিউরী সেন্টারে হবিবুর রহমানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত জননেতার জীবন ও কর্ম নিয়ে সদ্য নির্মিত প্রামান্যচিত্র ‘রাজনীতির শুদ্ধ পুরুষ’ এর প্রথম প্রদর্শনীত্তোর আলোচনায় বক্তারা কাজীরবাজার সেতুর নাম পীর হবিবুর রহমানের নামে করণের দাবি উত্তাপণ করে বলেন, পীর হবিবুর রহমান ছিলেন রাজনীতির আপাদমস্তক একজন শুদ্ধ পুরুষ। রাষ্ট্রের প্রয়োজনেই এমন একজন রাজনীতিককে বাঁচিয়ে রাখা আমাদের জন্যে জরুরী।

এর আগে গত বছরের অক্টোবর মাসে নবনির্মিত এই সেতুর উদ্বোধনের পূর্বমুহুর্তেও এমন দাবিতে ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সভা করেছিলেন। তখন সিলেটেও পৃথক পৃথক অনুষ্ঠানে স্বনামধন্য এই রাজনীতিকের নামে কাজীরবাজার সেতু নামকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

একই সিলেটের দক্ষিণ সুরমাসহ বিভিন্নস্থানে পীর হবিবুর রহমানের নামে কাজীরবাজার সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন, সভা-সমাবশে ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন এসব কর্মসূচি পালন করে।

প্রবাসে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা আরো বলেন- সদ্য নির্মিত কাজির বাজার সেতু পীর হবিবুর রহমানের নামে নামকরণ হলে নতুন প্রজন্মের কাছে এটিই প্রমান হবে যে সৎ রাজনীতিক হতে রাষ্ট্র উৎসাহ যোগায়।

দক্ষিণ সুরমার সন্তান পীর হবিবুর রহমানকে রাজনৈতিক সহনশীলতার প্রতীক ও ঐক্যের সেতৃবন্ধন মন্তব্য করে সভায় বলা হয়, আজকের যুগে শোষিত মানুষের মুক্তি আন্দোলনের ত্যাগি নেতাদের মূল্যায়ন একমাত্র বঙ্গবন্ধু কন্যাই করতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্মকান্ডের মাধ্যমে ইতোমধ্যে এর প্রমান রেখেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ট প্রয়াত পীর হবিবুর রহমানের স্মৃতি বাঁচিয়ে রাখতে কাজির বাজার সেতু তাঁর নামে নামকরণ করবেন প্রধানমন্ত্রী এমনটিই আশা করেন অনুষ্ঠানের বক্তারা।

You Might Also Like

প্রফেসর মোঃ রফিক আহমদকে প্যারিসে সংবর্ধনা
সমালোচনার মুখে প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রত্যাহার
মির্জা ফখরুলের চিঠি পেয়ে ‘প্রস্তাবনা’ দিয়েছে সিলেট বিএনপি
সিটিসেলের লাইসেন্স বাতিল : ৭ দিন পর নেটওয়ার্ক বন্ধ
কবি আঞ্জুমান রোজীকে নিয়ে কবিতাস্বজনের সাহিত্য আড্ডা
Previous Article তেলের দাম কমছে না
Next Article হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী সিলেট আসছেন শুক্রবার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জৈন্তাপুরে ব্যক্তি উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার

5 years ago

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার আলোচনা সভা অনুষ্টিত

10 years ago

ছেলেদের জন্য খালেদার অন্ধত্বে ডুবেছে বিএনপি-মওদুদ

12 years ago

আশ্রয় নেয়া সেই বাড়িটি বঙ্গবন্ধু জাদুঘর হচ্ছে

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?