By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মির্জা ফখরুলের চিঠি পেয়ে ‘প্রস্তাবনা’ দিয়েছে সিলেট বিএনপি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

মির্জা ফখরুলের চিঠি পেয়ে ‘প্রস্তাবনা’ দিয়েছে সিলেট বিএনপি

Last updated: February 11, 2016 3:25 pm
11 years ago
2 Min Read
SHARE

দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য নির্বাহী কমিটির পাশাপাশি তৃণমূলের প্রস্তাব নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত রবিবার কেন্দ্রীয় বিএনপি থেকে সকল সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি পেয়ে প্রস্তাবনা পাঠিয়েছে সিলেট জেলা বিএনপি। তবে মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা পাঠানোর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

সিলেট জেলা এবং মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুসারে সম্মেলনে দলের গঠনতন্ত্র সংশোধনের বিধান রয়েছে। বিধান অনুসারে জাতীয় সম্মেলনে যে কোনো সদস্য লিখিত আকারে গঠনতন্ত্র সংশোধনে প্রস্তাব করতে পারবেন। সে অনুযায়ী জেলা ও মহানগর কমিটির পাশাপাশি এসব কমিটির অধীন সব ইউনিটকে দলের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব আগামী পহেলা মার্চের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর কেন্দ্রীয় দফতরে পাঠাতে হবে।’

জানা গেছে, তৃণমূল থেকে পাঠানো প্রস্তাবনা যুক্তিসংগত হলে তা বিএনপির গঠনতন্ত্র সংশোধন কমিটি বিবেচনা করে গঠনতন্ত্রে সংযোজনের প্রস্তাব দেবে। দলটির দুই-তৃতীয়াংশ কাউন্সিলর এসব প্রস্তাবনার পক্ষে সায় দিলে তা দলের গঠনতন্ত্রে সংযুক্ত হবে।

এদিকে, গত রবিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর এসে পৌঁছায়। চিঠি পাওয়ার পর সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে গঠনতন্ত্রে সংশোধনী সংক্রান্ত প্রস্তাবনা উল্লেখ করে ফিরতি চিঠি পাঠানো হয়েছে।

এব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে চিঠি পাওয়ার পর প্রস্তাবনা কেন্দ্রে পাঠানো হয়েছে।’

তবে কি কি প্রস্তাবনা দেয়া হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি জেলা বিএনপির নবনির্বাচিত এ শীর্ষ নেতা।

সিলেট মহানগর বিএনপিও অনুরূপ চিঠি পেয়েছে। তবে এব্যাপারে এখনো কোনো প্রস্তাবনা পাঠানো হয়নি।

চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। তবে প্রস্তাবনা শিগগির পাঠানো হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
আরআই-কে/এএস

You Might Also Like

ছিটমহলে উড়ল মুক্তির পতাকা
জাতীয় শোক দিবসে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটইউনিটের মিলাদ ও দোয়া মাহফিল
তুরস্কে ‘ব্যর্থ’ সেনা অভ্যুত্থান, নিহত ২৬৫
প্রথমবারেই সফল অস্ত্রোপচার করলো দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নানা আয়োজনে সিলেট স্টেশন ক্লাবে বর্ষবরণ
Previous Article ‘খুনি’ শিক্ষকের ব্যাপারে নিরব শাবি প্রশাসন!
Next Article আনোয়ার চৌধুরীর উপর হামলা: সেদিন যা ঘটেছিল সিলেটে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

গণমাধ্যমের অধিকার হরণ না করার পরামর্শ সুরঞ্জিতের

12 years ago

নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য চালু হচ্ছে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এমপি কেয়া চৌধুরী

10 years ago

রোটারিয়ান মতিউর রহমান মতি জেলা পরিষদ সিলেট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেলেন

3 years ago

হাজী তোয়াব আলীর ১ম মৃত্যুবার্ষিকী ও স্মারকগ্রন্থে প্রকাশনা সম্পন্ন

6 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?