By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আনোয়ার চৌধুরীর উপর হামলা: সেদিন যা ঘটেছিল সিলেটে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

আনোয়ার চৌধুরীর উপর হামলা: সেদিন যা ঘটেছিল সিলেটে

Last updated: February 12, 2016 12:39 pm
11 years ago
2 Min Read
SHARE

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর সিলেটে গ্রেনেড হামলার ঘটনায় তিন জনের মৃত্যুদন্ড এবং দুই জনের যাবজ্জীবন কারাদন্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। হামলার প্রায় এক যুগ পর চাঞ্চল্যকর এই মামলাটি এখন নিষ্পত্তির দিকে। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়েছিল। সেই হামলায় তিন জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছিলেন।

সেদিন যা ঘটেছিল: ডেটলাইন ২১ মে, ২০০৪। শুক্রবার। দুপুর প্রায় ১২টা। দুই দিনের সিলেট সফরে থাকা তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হযরত শাহজালার (রহ.) এর মাজার জিয়ারত করতে আসেন। মাজার এলাকায় কড়া নিরাপত্তা। সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেন মাজার ফটকে আনোয়ার চৌধুরীকে স্বাগত জানান। আনোয়ার চৌধুরী মাজার জিয়ারত শেষে দরগাহ মসজিদেই জুমআ’র নামাজ আদায় করেন। নামাজ শেষে মানুষের ভীড়ের মধ্যে বের হন ব্রিটিশ হাইকমিশনার। অনেকের সাথে করমর্দন করতে করতে এগুতে থাকেন আনোয়ার চৌধুরী, সাথে সিলেটের জেলা প্রশাসকসহ অন্যরা। সিলেটের বিশ্বনাথ উপজেলায় গ্রামের বাড়ি যেতে চেয়েছিলেন আনোয়ার চৌধুরী।

কিন্তু তার সে ইচ্ছে পূর্ণ হয়নি। আচমকা গ্রেনেডের প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠলো মাজার প্রাঙ্গন। বিকট শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। মানুষের চিৎকার-চেচামেচি। আতঙ্কিত মানুষের দিগবিদিগ দৌড়াদৌড়ি। চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়লেন অনেকেই। পুলিশ সদস্যসহ প্রাণ হারালেন তিন জন। আহত হলেন প্রায় ৭০ জন। চিরতরে পঙ্গুত্বের বোঝা বরণ করতে হল অনেককেই।

সেদিন হামলার মূল টার্গেট ছিলেন আনোয়ার চৌধুরী। তিনি যখন মাজার ফটকের কাছাকাছি পৌঁছান, তখনই গ্রেনেড হামলা চালানো হয়। সরাসরি আনোয়ার চৌধুরীর বুকের উপর এসে পড়ে গ্রেনেড। তারপর গড়িয়ে গিয়ে পায়ের একটু দূরে বিস্ফোরিত হয়। ভাগ্যের জোরে বেঁচে যান তৎকালীন ব্রিটিশ এই হাইকমিশনার। তবে হামলায় আহত হন তিনি। সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেন, আনোয়ার চৌধুরীর আত্মীয় সিলেট জেলা বারের সাবেক সভাপতি আবদুল হাই আহত হন।

আহত আনোয়ার চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্রিটিশ পাসপোর্টধারী আনোয়ার চৌধুরী নিজের পিতৃভূমি বাংলাদেশের স্বার্থের কথা ভুলে যাননি। ওসমানীতে চিকিৎসারত অবস্থাতেই উপস্থিত সাংবাদিকদের তার উপর সংঘটিত হামলা নিয়ে বেশি লেখালেখি না করতে নিষেধ করেন। ‘এতে দেশের ক্ষতি হবে’ এমনটাই ছিল আনোয়ার চৌধুরীর মনোভাব।

এনকে-পি/আরআই-কে/শাদি-আচৌ

You Might Also Like

ঈদেও দর্শকদের মন কাড়লেন বাপ্পি-মাহি
সাইদুর রহমান সাঈদের বই ‘লাল সবুজ ভালোবাসার সংগ্রাম’ এর মোড়ক উন্মোচন
ওসমানীনগরে বাস চাপায় একজন নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেট সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ
ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা
Previous Article মির্জা ফখরুলের চিঠি পেয়ে ‘প্রস্তাবনা’ দিয়েছে সিলেট বিএনপি
Next Article সিলেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ‘শিগগিরই’
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যেসব কারণে রাতজাগা মানুষেরা সবার চাইতে আলাদা ও বুদ্ধিমান

12 years ago

বাড়িতে তৈরি সুতির মাস্কই সবচেয়ে ভাল, দাবি বিজ্ঞানীদের

6 years ago

হবিগঞ্জে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবতীকে বেধড়ক মারপিট

12 years ago

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?