প্রবাসসর্বশেষ

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর ২০ এপ্রিল প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপি

112233 copyদয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর উদ্যোগে দয়ামীর ইউনিয়নের অসহায় গরিব পরিবারের মধ্যে ফ্রি পাকাগৃহ নির্মাণ প্রকল্প ২০১৯ এর নবনির্মিত পাঁচটি পাকাঘরের চাবি হস্তান্তর করা হবে আগামী ২০ এপ্রিল শনিবার বেলা ২টায়।
এ উপলক্ষে দয়ামীরের সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চাবি হস্তান্তর ও ট্রাস্টের সংকলন ‘প্রত্যাশার ঘর’ এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আবুল কালাম।
অনুষ্ঠান সুন্দর ও সফল করে গড়ে তোলার জন্য ট্রাস্টের সাধারণ সম্পাদক বদরুল হোসাইন (জুনা চৌধুরী), কোষাধ্যক্ষ তহুর আলী ও সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ দয়ামীর ইউনিয়নবাসীকে অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button