By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বরেণ্য কবি অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশকে মাকুন্দা পদক প্রদান
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বরেণ্য কবি অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশকে মাকুন্দা পদক প্রদান

Last updated: September 18, 2021 9:07 pm
5 years ago
2 Min Read
SHARE

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ম মাকুন্দা পদক প্রদান করা হয় হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ বরেণ্য কবি বহুগ্রন্থ প্রণেতা অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশকে। গতকাল ১৭ সেপ্টেম্বর বিকালে বাসিয়া প্রকাশনী কার্যালয়ে এক অনাড়ম্ভ অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, গুনীজনদেরকে মূল্যায়ন করে নতুন প্রজন্মকে গুণীজনদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা অপরিসীম। পদক ছোটো হোক কিংবা বড় হোক সেটা দ্রষ্টব্য বিষয় নয়। বিষয় হলো হৃদতার কিংবা আন্তরিকতার। সমাজে যারা কিছু করতে পারে না তারা সমালোচনা করে। তারা অন্যের ভালো কাজে কিংবা সৃজনশীল কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠে। ওরা পরগাছার মতো খুব সহজে চলে যায়। স্মৃতিচিহ্ন রেখে যেতে পারে না। ইদানীং সাহিত্যের ঠিকাদারিত্ব নিয়েছে কিছু সংখ্যক অসাহিত্যিকরা। আর এরাই সমালোচনামূখর। দিবা-রাত্রি সমালোচনার কাজেই তারা ব্যস্ত। তবে প্রকৃত সাহিত্যচর্চা যারা করেন তারা বিশাল মনের অধিকারী থাকেন। তারা সৃজনশীল কাজে প্রতিরোধ করেন না বরং প্রতিযোগীতা করেন। তখন সৃজনশিল্পের বিকাশ ঘটে। মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়ার সভাপতিত্বে ও গীতিকবি হরিপদ চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত পদক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কবি পুনিল রায়, কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মাসিক বাসিয়া সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, কবি ও অধ্যাপক জান্নাত আরা খান পান্না, কবি ও অ্যাডভোকেট আব্দুল মালিক, অধ্যাপক ও বিজ্ঞান লেখক নন্দ কিশোর রায়। সাহিত্য আলোচক আরিফ কামাল লালনের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন কবি আলাউদ্দিন তালুকদার, গল্পকার কানিজ আমেনা কুদ্দুস, কবি এম আলী হোসাইন, সাংবাদিক আনিসুল আলম নাহিদ ও নাফিস ইকবাল। অনুষ্টানে এ উপলক্ষ্যে প্রকাশিত ‘ইলিশের দেশের কবি’ নামক স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।আপনার আদর্শ অনুসরণযোগ্য। বিত্তে নয়, চিত্তেই আপনি প্রশান্তি খুঁজেন। এরই ধারাবাহিকতায় আমেরিকার জৌলুস ছেড়ে চলে আসলেন দেশে, সিলেটে, মাটির সঙ্গে বসবাসে।
শতায়ু হোন-কামনা।

You Might Also Like

শোকে কাতর হয়ে স্ত্রীর জ্বলন্ত চিতায় ঝাঁপ, অতঃপর..!
বিশ্বের সর্বকালের সেরা একটি ভালোবাসার গল্প
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর ও জরুরি সভা শুক্রবার
সিলেটে প্রশিক্ষণ নিচ্ছেন ৮০ ফুটবলার
রাজন হত্যা: ওসি ক্লোজ, ২ এসআই বরখাস্ত
Previous Article নতুন কারা মহাপরিদর্শক হলেন আনিসুল হক
Next Article সিলেটের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদ মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী আজ।

You Might Also Like

সিলেট নগরীতে বাইসাইকেলে বরযাত্রা

12 years ago

ভারতে স্বর্ণপদক পাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী

12 years ago

পুলিশে আরো ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

12 years ago

সৌদি আরবে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী ২০ নারী

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?