By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পুলিশে আরো ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

পুলিশে আরো ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Last updated: September 10, 2014 11:05 am
12 years ago
2 Min Read
SHARE
1410269237স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে আরো ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের আনোয়ারুল আজিমের (আনার) এক প্রশ্নের জবাবে এ কথা বলেনে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  বলেন, দেশের জনসংখ্যা অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। জনবল নিয়োগের পরিকল্পনার আওতায় পুলিশ বিভাগের সকল ইউনিটসহ জেলা পুলিশের আওতাধীন ইউনিটসমূহের (থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র) জনবল বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিশেষায়িত ইউনিট হিসেবে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম, রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠন এবং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের জনবল বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, ২০০৯ থেকে ২০১৩ মেয়াদকালে জনগণের সেবা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোতে নতুন ইউনিট যেমন- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রংপুর রেঞ্জ, আরআরএফ, রংপুর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ২টি সিকিউরিটি প্রটেকশন ব্যাটালিয়ন, ৩০টি ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ইউনিট গঠন, ৩০টি নতুন থানা ও ৬৪টি তদন্ত কেন্দ্র স্থাপনসহ পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান বিভিন্ন ইউনিটের কাঠামো সংস্কারের অংশ হিসেবে ৩০ হাজার ৮৭৯ জন জনবল বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের পূর্ববর্তী ও বর্তমান মেয়াদে ৮৯২টি পিক-আপ, ৭৬টি জীপ, ২৫টি রেকার ও ৬৭টি জনযানসহ অন্যান্য আধুনিক ও যুগোপযোগী উন্নতমানের সর্বমোট ৪৫৯৪টি যানবাহন ক্রয় করে পুলিশের বিভিন্ন ইউনিটে বরাদ্দ দেয়া হয়েছে। জনগণের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বর্তমান মেয়াদেও আরো উন্নতমানের যানবাহন ক্রয়ের পরিকল্পনা সরকারের রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের সেবা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ বাহিনীকে আধুনিক ও গতিশীল করার জন্য এই বাহিনীর সদস্যদেরকে দেশে ও বিদেশে আইন-শৃঙ্খলা রক্ষা এবং তথ্য-প্রযুক্তিসহ অন্যান্য বিভিন্নমুখী প্রশিক্ষণে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, জনগণের সেবা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহের কার্যক্রম অব্যাহত রয়েছে।

You Might Also Like

দাওরাইয়ে আলোকিত সাহিত্য পরিবারের প্রকাশনা দর্পণ’র মোড়ক উন্মোচন
আত্মঘাতী সংঘাত যেন আর না হয়: বিজিবিকে প্রধানমন্ত্রী
প্যানেল মেয়র কয়েছ লোদীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী মজির উদ্দিনের ইন্তেকাল
মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে মোটর গাড়ি চিহ্নে ভোট দিন: শফি এ চৌধুরী
শুধু দেশে নয় প্রবাসেও রবীন্দ্রনাথের বাংলাদেশ
Previous Article ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Next Article ১০ উইকেটে হারল বাংলাদেশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আমি সাংবাদিক

12 years ago

বাহরাইন আওয়ামীলীগের ঐক্য

11 years ago

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট, বাংলাদেশে ১২ আগস্ট

7 years ago

ইনসুলিন নেওয়ার দিন শেষ, মাসে ২টি ইঞ্জেকশনেই নিয়ন্ত্রণে থাকবে সুগার

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?