By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে: নিখিল
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে: নিখিল

Last updated: August 18, 2021 12:32 am
5 years ago
3 Min Read
SHARE
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, আগস্ট মাস বাঙালি জাতির কাছে এক বেদনাবিধুর মাস। এ মাসে জাতির পিতাকে হারিয়েছি, হারিয়েছি এদেশের স্বাধীনতাকামী মানুষের স্বপ্নদ্রষ্টাকে। এ মাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকেও হারিয়েছি। একই সঙ্গে আরও হারিয়েছি বঙ্গবন্ধুর তিন পুত্র, দুই পুত্রবধূ এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বজনদেরও।মঙ্গলবার (১৭ আগস্ট) ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের স্মরণে বালাগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন, আগস্ট মাস বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল ও বঙ্গমাতা ফজিলাতুননেছার জন্মমাসও বটে। এছাড়াও ৫ আগস্ট, ১৭ আগস্ট, ২১ আগস্ট গ্রেনেড হামলা- সবই একই সূত্রে গাঁথা। তাই আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।যুবলীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বাঙালি জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় অর্জন আমাদের স্বাধীনতা ও নিজস্ব ভূখণ্ড। বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ একইসূত্রে গ্রথিত- একটি অন্যটির পরিপূরক। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধবিরোধী শক্তি দেশকে বিপরীত স্রোতে নিয়ে যেতে চেষ্টা করে। পাকিস্তানি ভাবধারা পুনঃগ্রথিত করার প্রয়াসে রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে পুরনো মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা চালায়।

তিনি বলেন, জাতি হিসেবে আমরা ভাগ্যবান যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মহান নেতাকে পেয়েছিলাম। স্বভাবতই বঙ্গবন্ধুর রক্ত অন্য যেকোনো রক্তের চেয়ে আলাদা। বঙ্গবন্ধুর অসাধারণ রক্ত বাঙালি জাতির মুক্তির অনিঃশেষ লড়াইয়ে চিরদিন প্রেরণা জোগাবে।

নিখিল বলেন, সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। নৌকা হারতে পারে না। এজন্য যুবলীগ নেতাকর্মীদের কেন্দ্র পাহাড়া দিতে হবে। নৌকার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না।

বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাইদুল ইসলাম চৌধুরী এবং গোলাম মোস্তফা বাচ্চুর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার এড. মামুনুর রশিদ ও মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ ও ড. মো. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামসুল আলম অনিক, উপ-সংষ্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, কার্যনির্বাহী সদস্য এড. মো. গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম নুর মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, কেন্দ্রীয় সদস্য গাজী মো. শাহেদ, এড. চৌধুরী হাসান মো. আব্দুল্লাহ রাজন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় সদস্য এড. ওলিউল্লাহ সারোয়ার সৌরভ।

এছাড়াও বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফু, সাধারণ সম্পাদক আনহার মিয়া, মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সেলিম আহমদ সেলিম, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারসহ নেতৃবৃন্দ।

You Might Also Like

বাংলাদেশি বিজ্ঞানী উদ্ভাবন করলেন বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত হেলিকপ্টার !
যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে কবি আসমা মতিনের ৪টি কাব্যগ্রন্থ
আর্জেন্টিনার জয়ে মেসির রেকর্ডআর্জেন্টিনার জয়ে মেসির রেকর্ড
আম্পায়ারদের আজীবন বহিঃষ্কার দাবীতে নগরীতে বোয়াফের মানববন্ধন
কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে
Previous Article বাসিয়া আগস্ট প্রথম পৃষ্ঠা
Next Article রানাকুমার সিংহ ।। বরষার ফুল

You Might Also Like

কানাডা প্রবাসী কবি হাসিব মোহাম্মদ আব্দুলের সাথে বিলেতের কবিদের সাহিত্য অাড্ডা

10 years ago

গাজায় যুদ্ধবিরতি কার্যকর

12 years ago

জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ দুই ছাত্রের সন্ধান এখনো পাওয়া যায়নি

11 years ago

বাতিঘর’র কমিটি গঠন মোস্তফা সভাপতি, মারুফ সাধারণ সম্পাদক

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?