Homeশীর্ষ সংবাদসিলেটে রায়হান হত্যাঃ প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

সিলেটে রায়হান হত্যাঃ প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক :রোববার (১০ আগস্ট) সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর জামিন পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান । তিনি বলেন, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ গতকাল রোববার কারাগারে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকতা শেষে রোববার  সন্ধ্যার দিকেই সিলেট কেন্দ্রীয় কারাগার-২ বন্দরবাজার হতে এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়েছে।

কারাসূত্রে আরো জানা যায়, এসআই আকবর আগে সিলেট কেন্দ্রীয় কারাগার-১, বাদাঘাট ছিলেন।  পরবর্তীতে বিজ্ঞ আদালতে হাজিরার জন্য ২৫ মার্চ ২০২৫ তারিখ সিলেট কেন্দ্রীয় কারাগারে-২, বন্দরবাজার আনা হয়। জামিনে মুক্তির আগ পর্যন্ত তিনি এই কারাগারেই ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে  রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে। তারা ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেফতার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments