By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কামাল বাজার–বাবনা সড়কে গর্তের ছড়াছড়ি দুর্ভোগে হাজারো মানুষ, দুর্ঘটনার শঙ্কা চরমে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কামাল বাজার–বাবনা সড়কে গর্তের ছড়াছড়ি দুর্ভোগে হাজারো মানুষ, দুর্ঘটনার শঙ্কা চরমে

Last updated: August 15, 2025 12:46 pm
1 year ago
2 Min Read
SHARE

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ সুরমা : সিলেটের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ—বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ কামাল বাজার–বাবনা সড়ক। অথচ কয়েক মাসের অবিরাম অবহেলা আর নিম্নমানের সংস্কারের ফলে এই সড়কটি এখন বড় বড় গর্তে ভরা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

কামাল বাজার থেকে বাবনা পর্যন্ত সড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় গর্তের গভীরতা এতটাই বেশি যে, সেখানে জমে থাকা বৃষ্টির পানি পেরোতে যানবাহন চালকদের হিমশিম খেতে হয়। রাতের বেলায় কিংবা ভারী বৃষ্টিতে এই গর্তগুলো দেখা না যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন মোটরসাইকেল, সিএনজি ও হালকা যানবাহনের চালকরা।

এই সড়ক দিয়েই প্রতিদিন হাজারো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী যাতায়াত করেন। সড়কের ভগ্নদশায় ক্লাসে পৌঁছাতে দেরি হয়, অনেক সময় কাদা ও পানিতে পোশাক নষ্ট হয়। মাদ্রাসা পড়ুয়া ছাত্র জাকারিয়া আহমদ বলেন, “গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহন উল্টে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র এক বছরের মাথায় এমন অবস্থা হওয়া সড়ক সংস্কারের মান নিয়ে বড় প্রশ্ন তোলে। কামাল বাজার এলাকার বাসিন্দা মো. আব্দুল জব্বার বলেন, “রাস্তা মেরামত হয়েছিল বেশি দিন হয়নি, এখন আবার আগের চেয়েও খারাপ অবস্থা। বর্ষায় গর্তগুলো আরও ভয়ংকর হয়ে উঠেছে।”

শুধু যাত্রী দুর্ভোগই নয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। পণ্যবাহী গাড়িগুলো গর্তে আটকে গিয়ে দেরিতে গন্তব্যে পৌঁছায়, এতে পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

এলাকাবাসী ও সচেতন মহল জানিয়েছেন, কামাল বাজার–বাবনা সড়ক শুধু একটি যোগাযোগ পথ নয়; এটি শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবার জন্যও অপরিহার্য। তাই দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে বড় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

দীর্ঘদিন ধরে এ সড়কের দুরবস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এলাকাবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব গর্ত ভরাট ও সড়ক মেরামতের মাধ্যমে এই জনদুর্ভোগের অবসান ঘটানো হবে।

- Advertisement -
Ad image

You Might Also Like

অপহরনের তিন দিন পর সিলেটে ৪র্থ শ্রেনীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার ঘাতক এক পুলিশ সদস্য সহ আটক-৩
বহিরাগতদের সিলেট ছাড়ার নির্দেশ
দিনে দুপুরে বাসায় ঢুকে ব্লগার নিলয় হত্যা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুজিব আদর্শের মৃত্যু নেই: শফিক চৌধুরী
Previous Article সিলেটে রায়হান হত্যাঃ প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত
Next Article সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৫

You Might Also Like

খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি ২০২২ এর ফলাফল প্রকাশ

4 years ago

বিশ্বের প্রথম সেলফি

10 years ago

এমরুল কয়েস লোক উৎসব ১৮ মার্চ

11 years ago

র‌্যাব সদরদপ্তরে নেওয়া হচ্ছে পরীমনিকে

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?