By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় নিহত ১০৭
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় নিহত ১০৭

Last updated: August 2, 2014 2:10 pm
12 years ago
2 Min Read
SHARE

ff8888aa995d04dcb84e4959f9f0f0e2-Gazaফিলিস্তিন-শাসিত গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নতুন করে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত ৭ জুলাই থেকে গাজায় শুরু হওয়ায় ইসরায়েলের বর্বর হামলায় এক হাজার ৬৫০ জন ফিলিস্তিনির প্রাণ গেছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি শুরু হতে না-হতেই গাজায় আবার নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। গতকাল রাতভর ও আজ সকালেও গাজায় হামলা হয়েছে। নতুন করে শুরু হওয়ায় এই হামলায় মোট ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে তিন শতাধিক।
যুদ্ধবিরতি ভঙ্গের জন্য হামাস ও ইসরায়েল পরস্পরকে দায়ী করেছে।
ইসরায়েলের দাবি, গতকাল সকালে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তাদের এক সেনাসদস্যকে ধরে নিয়ে গেছে হামাস। এ ঘটনায় হামাসকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেছে তেল আবিব।
এদিকে ইসরায়েলের নিখোঁজ হওয়া ওই সেনাসদস্যের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি গাজায় বেসামরিক মানুষদের রক্ষায় আরও কাজ করার আহ্বান জানিয়েছেন।
হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের নিখোঁজ হওয়া সেনাসদস্যের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
গত ২৬ দিনে গাজায় ইসরায়েলের হামলায় এক হাজার ৬৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আট সহস্রাধিক মানুষ। এ ছাড়া লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েলের দাবি, এই সময়ে তাদের ৬৩ জন সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গাজা থেকে হামাস রকেট ছুড়ছে—এই অজুহাত তুলে ৭ জুলাই ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রথম দিকে তা বিমান হামলায় সীমাবদ্ধ থাকলেও হামাসের সুড়ঙ্গ ধ্বংস করার কথা বলে ১৭ জুলাই থেকে শুরু হয় স্থল অভিযান।

You Might Also Like

১০ বছরেও শেষ হয়নি ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার
সিলেটে হত্যার দায়ে দুই জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন
‘বাজিরাও মাস্তানি’ শত কোটির ঘরে
বাউল করিম মানুষের অধিকার ব্যাপারেও সচেতন ছিলেন : অর্থমন্ত্রী
সিলেট উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা সভা প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে —- প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন
Previous Article তরুণীর সাথে মোবাইল ফোনে প্রেমের অভিনয়, অত:পর…
Next Article কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির মত বিনিময় সভা

11 years ago

যে কারণে ডুবলো লঞ্চ পিনাক-৬

12 years ago

অপারেশন হিলসাইড’ : পালিয়ে গেছেন এক ‘জঙ্গি’, যেভাবে গড়া হয় আস্তানা

3 years ago

ঈদ উপলে ‘নোলকের’ গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?