By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব

Last updated: August 2, 2014 2:13 pm
12 years ago
2 Min Read
SHARE

01কারাগারে বসেই বিয়ে করলেন লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের বড় ছেলে খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এইচ এম বিপ্লব। গতকাল শুক্রবার এই বিয়ে হয়।
বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় আদালত বিপ্লবকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন। অবশ্য পরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় বিপ্লবের এই ফাঁসির দণ্ড মওকুফ হয়। তবে শিবিরের নেতা এ এস এম মহসিন হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে আছেন।
কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জেলা কারাগার ফটকে বিপ্লবের সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী গ্রামের পণ্ডিতবাড়ির মৃত আবুল খায়েরের মেয়ে সানজিদা খায়েরের ফোনে বিয়ে হয়। বর-কনে মোবাইল ফোনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। এরপর নিকাহ রেজিস্ট্রার (কাজি) কারা ফটকে গিয়ে কাবিনে বর বিপ্লবের সই গ্রহণ করেন।
কারা সূত্র জানায়, জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে এই বিয়ের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে গত রাতে মুঠোফোনে জানতে চাইলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান প্রথম আলোকে বলেন, কনের সম্মতি থাকলে কাজি সাহেব কারা ফটকে গিয়ে বরের সই নিয়ে বিয়ে পড়াতে পারেন। কারাবিধি অনুযায়ী, এ বিষয়ে অনুমতি দেওয়ার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিপ্লবের বাবা পৌর মেয়র আবু তাহেরের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ অনুমতি দেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পরপরই কনেকে তাঁর বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে বিপ্লবের বাবা আবু তাহেরের বাড়িতে নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে তাঁর লাশ কয়েক টুকরা করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকায় আদালত তাহেরপুত্র বিপ্লবকে ফাঁসির দণ্ড দেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বিপ্লব। ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মৃত্যুদণ্ড মাফ করে দেন। পরের বছর রাষ্ট্রপতি আরও দুটি হত্যা মামলায় (মহসিন ও কামাল হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন।
এর আগে ২০০৯ সালে স্কুলছাত্র জাহিদ হত্যা মামলা ও এতিমখানায় অগ্নিসংযোগের মামলা থেকে বিপ্লবকে অব্যাহতি দেওয়া হয়। ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে মামলা দুটি প্রত্যাহার করা হয়।

You Might Also Like

কেমডেন কাউন্সিল ও বৃটিশ লাইব্রেরির বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কবিতাস্বজন এর অংশ গ্রহন
শোক দিবসে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
পরীমণিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সাভার থানায়
লেখক-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী কাল
দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু
Previous Article যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় নিহত ১০৭
Next Article আমি সাংবাদিক
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দীর্ঘ ৩৭ বছর পর মিললো মায়ের আদর

11 years ago

যুক্তরাজ্যে ১৩৭০ বছর আগের পবিত্র কোরআনের পৃষ্ঠা উদ্ধার

11 years ago

মৌলভীবাজার-৩: আ.লীগেরই প্রার্থী এক ডজন

11 years ago

সিলেটে মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?