By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আমি সাংবাদিক
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

আমি সাংবাদিক

Last updated: August 2, 2014 2:26 pm
12 years ago
1 Min Read
SHARE

শিশুর গায়ে একটা ফ্ল্যাক জ্যাকেট, মাথায় হেলমেট। বয়স খুব বেশি হলে ছয় হবে! সুইডিশ এক সাংবাদিক জন ম্যাথিয়াস সমারস্ট্রমকে দেখে সে বলল, ‘আমি একজন সাংবাদিক।’

ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজা। প্রাণভয়ে ভীত মানুষজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে শরণার্থী ক্যাম্পগুলোর উদ্দেশ্যে। তার মধ্যে এ দৃশ্য দেখে চমকে উঠলেন ওই সুইডিশ সাংবাদিক। ফিলিস্তিনে রক্তক্ষয়ী তথাকথিত যুদ্ধের একটা প্রতীকী চিহ্ন হয়ে ফুটে উঠল দৃশ্যটা। তার মনে হলো, এ দৃশ্য শুধু এক অবুঝ শিশুর খেলা নয়, এটা আসলে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অসম যুদ্ধে টিকে থাকার স্পষ্ট ইঙ্গিত।
শিশুটি তার রিনরিনে কণ্ঠের স্পষ্ট উচ্চারণে বলল, ‘আমি একজন সাংবাদিক। এখানে কী কী ঘটছে, তার খবর পাঠাচ্ছি।’ নিজের গায়ের পোশাকের দিকে ইঙ্গিত করে বলল, ‘এটা আমার ফ্ল্যাক জ্যাকেট।’ তারপর সাংবাদিকের ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাঁড়াল।
বৃহস্পতিবার এই ছবিটি পোস্ট করা হয় টুইটারে। লাইক তো অসংখ্য। সাড়ে ৫ হাজার শেয়ার হয় ছবিটি।
সমারস্ট্রম বলেন, আমার মনে হলো, ফিলিস্তিনিদের অফুরন্ত প্রাণশক্তির এটা এক অনন্য উদাহরণ। ফিলিস্তিনি শিশুদের টিকে থাকার এক অসামান্য দলিল। তিনি বলেন, ‘শিশুটি যেন গর্বিত ভঙ্গিতে তাকিয়ে রইল আমার দিকে। ওর সঙ্গে ওর বন্ধু ও খেলার সঙ্গীরা। আমার মনে হলো তারা অবিনাশী। তাদের ক্ষয় নেই।’ হোটেলে ফেরার আগে তিনি শিশুটির এই ছবি তুলে নিয়ে যান। ডেইল মেইল।

You Might Also Like

গেইলের লাহোরে মুস্তাফিজ, আফ্রিদির পেশাওয়ারে তামিম
একুশে গ্রন্থমেলায় মাদক পাচার ও মাদকাসক্তি : বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেট সিটি করপোরেশনের ৩শ ১২ কোটি টাকার বাজেট ঘোষণা
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সংবাদ সম্মেলন: ৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
বুধ ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল
Previous Article কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব
Next Article সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত আসরে বক্তারা নতুন প্রজন্মকে বেশি করে শেড়ক সন্ধ্যানী করতে হবে

10 years ago

আল-কায়েদার নিশানায় বাংলাদেশও

12 years ago

অবশেষে অষ্টম পে-স্কেল অনুমোদন

11 years ago

গাজী টেলিভিশন এর সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক বিলকিস আক্তার সুমি।

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?